৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময় দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রবাসী সোহরাব ফকির সিএমপি কমিশনারের নির্দেশও ফাইলবন্দি: ওপেন হাউস ডে কি শুধুই লোকদেখানো গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১ পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়।
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধে জড়িত ১১ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এছাড়া মধ্যরাতে অযাচিতভাবে ঘোরাফেরা করার সময় আটক ৫ জন কিশোরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত উখিয়া থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলায় ৫ জন, জিআর পরোয়ানামূলে ১ জন, রিমান্ড শেষে ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৪ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার মো. করিম (৩৮), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাইল্লাখালীর নুরুল আবছার প্রকাশ কালু (৩২), রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মো. মামুনুর রশিদ (২৫), এবং এফসিএন নম্বরধারী মো. ইউনুস (২৬) ও জাহেদ হোছন (৫১)।এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি উখিয়ার ক্যাম্প-৭ এর বাসিন্দা মোহাম্মদ সলিম এবং রিমান্ড প্রক্রিয়া শেষে ক্যাম্প-১৯ এর আব্দুল আমিনকে (২১) আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌ:কা: ১৫১ ধারায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল ও দক্ষিণ সোনারপাড়া এলাকার মো. হাসান (২৮), নুরুল ইসলাম (৩০), তাজ উদ্দিন (৪২) এবং মো. জাহেদকে (৩৫) গ্রেফতার করা হয়। সর্বমোট ১১ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে মধ্যরাতে রাস্তায় এলোমেলোভাবে ও অযাচিতভাবে ঘোরাফেরা করা ৫ জন কিশোরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের রেকর্ড যাচাই-বাছাই করা হয় এবং তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় কঠোরভাবে সতর্ক করা হয়। এরপর মুচলেকা সম্পাদন সাপেক্ষে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।অভিযানের বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা
কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়
দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রবাসী সোহরাব ফকির
সিএমপি কমিশনারের নির্দেশও ফাইলবন্দি: ওপেন হাউস ডে কি শুধুই লোকদেখানো
গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১

You cannot copy content of this page