১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।।কক্সবাজারের পর্যটন খাতের অন্যতম আলোচিত প্রতিষ্ঠান পাঁচ তারকা হোটেল ‘রামাদা’ কেন্দ্র করে ওঠা অসামাজিক অনৈতিক কর্মকাণ্ড ও ‘হানি ট্র্যাপ’ (Honey Trap)-এর অভিযোগ নিয়ে সর্বত্র তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে আয়োজিত এসব বিতর্কিত কর্মকাণ্ডে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার অভিযোগ সামনে আসছে।

অনুসন্ধানে জানা যায়, হোটেলটিতে কর্মরত বৈশাখী নামক এক নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত চক্র পরিচালনাসহ প্রভাবশালী ব্যক্তিদের প্রলুব্ধ করে অনৈতিক জালে জড়ানোর অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলোর দাবি, বিগত সরকার আমল থেকেই চক্রটি হোটেলটির ভেতরে সক্রিয় থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার ও ব্ল্যাকমেইলিংয়ের উপাদান সরবরাহ করে আসছে।

হোটেল মালিকের ভূমিকা নিয়ে প্রশ্ন: ঘটনার পেছনের অনুঘটক হিসেবে হোটেল রামাদার মালিক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন আহমেদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পূর্বে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বিএনপিতে যুক্ত এই নেতার মালিকানাধীন প্রতিষ্ঠানে কীভাবে দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চলে আসছিল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সচেতন মহলের প্রশ্ন: হোটেল রামাদার মতো একটি প্রথম সারির প্রতিষ্ঠানে এমন সংবেদনশীল ও অনৈতিক কর্মকাণ্ড মালিক বা উচ্চপদস্থ প্রশাসনের অগোচরে চলা সম্ভব কি না?দীর্ঘ দিন ধরে উঠে আসা এসব অভিযোগের পর কেন কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি?নিজস্ব রাজনৈতিক বা সামাজিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে রাখতে এমন অপকৌশল অবলম্বন করা হয়েছিল কি না?

নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনের দাবি:
একটি তারকা চিহ্নিত হোটেলের নাম ব্যবহার করে পর্যটন নগরী কক্সবাজারের সুনাম ক্ষুণ্ন করা এবং প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার এই চক্রের পেছনে প্রকৃত সত্য কী, তা প্রকাশের দাবি জোরালো হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তিবিশেষ নয়, বরং পর্যটন শিল্পের ভাবমূর্তি ও রাজনৈতিক পরিবেশকেও হুমকির মুখে ফেলে। অপরাধে জড়িত বৈশাখী নামের ওই নারীসহ পুরো চক্রের প্রকৃত পরিচয় এবং তাদের পেছনে থাকা রাজনৈতিক ও প্রভাবশালী পৃষ্ঠপোষকদের খুঁজে বের করতে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা জরুরি।

ক্ষমতা কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে যেকোনো অপকর্ম ঢাকা পড়ার সুযোগ নেই উল্লেখ করে নাগরিক সমাজ জোর দাবি জানিয়েছে— অবিলম্বে হোটেল রামাদাকে ঘিরে ওঠা সব অভিযোগের খতিয়ে দেখে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং জনসমক্ষে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

হোটেল মালিকের ভূমিকা নিয়ে প্রশ্ন: ঘটনার পেছনের অনুঘটক হিসেবে হোটেল রামাদার মালিক এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন আহমেদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পূর্বে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বিএনপিতে যুক্ত এই নেতার মালিকানাধীন প্রতিষ্ঠানে কীভাবে দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চলে আসছিল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে হোটেল মালিক ও সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

প্রশাসনের বক্তব্য : ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন।অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন বলেন,পর্যটন নগরী কক্সবাজারের সুনাম রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। তারকা হোটেলে হানি ট্র্যাপ বা ব্ল্যাকমেইলিংয়ের মতো কোনো অপকর্মের প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান
জানান,পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা সামাজিক আইনশৃঙ্খলা বিঘ্নিত করে-এমন যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। হোটেল রামাদাকে ঘিরে যে অভিযোগ উঠেছে, তা বিধি মোতাবেক তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page