সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজারের উখিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সকালে
উখিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। এছাড়া সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ড বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহের ওপরই এই কর্মসূচির সফলতা নির্ভর করছে। কোনো যোগ্য পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে এবং স্বচ্ছতা বজায় থাকে, সে বিষয়ে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, “ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে একদম তৃণমূলের প্রান্তিক ও প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে নিরপেক্ষ ও নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে হবে।”কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করার সময় অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।





মন্তব্য