১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা সাতকানিয়ায় জামায়াত নেতাদের ওপর হামলা,জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চাটখিলে জাঁকজমকপূর্ণ আয়োজনে লাজ ফার্মার শাখা উদ্বোধন পটিয়ায় সড়ক দূর্ঘটনায় তাসফিয়ার মৃত্যু।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-

কক্সবাজারের উখিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সকালে
​উখিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। এছাড়া সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ড বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহের ওপরই এই কর্মসূচির সফলতা নির্ভর করছে। কোনো যোগ্য পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে এবং স্বচ্ছতা বজায় থাকে, সে বিষয়ে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, “ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে একদম তৃণমূলের প্রান্তিক ও প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে নিরপেক্ষ ও নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে হবে।”​কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করার সময় অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page