৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলীয় সমর্থন এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।

সভায় এওচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফেজ আহমদকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সর্বসম্মতভাবে সমর্থন জানানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) এওচিয়া ইউনিয়নে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাতকানিয়া পৌরসভার সাবেক সভাপতি জনাব হাজী রফিকুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব শেফায়েত উল্লাহ চক্ষু এবং  মোস্তাফিজুর রহমান।সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন এওচিয়া ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কৌশল নির্ধারণ ও সমন্বিতভাবে কাজ করা। নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করা। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান ও জনমুখী করা।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নে যোগ্য নেতৃত্ব বেছে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিবেদিত থাকার আশাবাদ ব্যক্ত করা হয়।

সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী  হাফেজ আহমদ বলেন -আমার অত্যন্ত প্রিয় এওচিয়া ইউনিয়নের সম্মানিত ভাই ও বন্ধুরা

আজকের মতবিনিময় সভায় আপনারা আমাকে যে সর্বসম্মত সমর্থন ও ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমৃত্যু তা রক্ষা করার চেষ্টা করব।

এওচিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আসুন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে সবাই একসাথে কাজ করি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ

You cannot copy content of this page