৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যান সভা অনুষ্ঠিত নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যান সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর কক্সবাজার জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, পিপিএম (সেবা) মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তাদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।এসময় তিনি ফোর্সের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করেন এবং বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।মাস্টার প্যারেড পরিদর্শন শেষে কক্সবাজার জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যান সভায় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। পুরস্কার হিসেবে অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন। তিনি ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সর্বোপরি মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে সেপ্টেম্বর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার ও অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি দীর্ঘদিন তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page