১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম সংবাদদাতা।

মানুষের প্রত্যাশা ও সময়ের মূল্যের সঙ্গে তাল মিলিয়ে সরকারি সেবার ধরন বদলানোর তাগিদ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রতিদিনের কাজ সেদিনই শেষ করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র দায়িত্ব।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন, ‘যেই চেয়ারে আপনি বসেছেন, তা মানুষের সেবা করার জন্যই। আজকের নির্ধারিত কাজ আজ শেষ না করলে সেবাগ্রহীতাদের চাহিদা অপূর্ণ থেকে যায়। একই কাজের জন্য বারবার সরকারি দপ্তরে আসার মতো পর্যাপ্ত সময় আজকের মানুষের হাতে নেই।’সরকারি চাকরিজীবীদের প্রতি মানুষের নেতিবাচক ধারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কর্মজীবন শেষে কেউ বদনাম নিয়ে বিদায় নিতে চান না। জনআস্থা অক্ষুণ্ন রাখতে হলে প্রয়োজন দায়িত্বশীলতা, দক্ষতা এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিত করা। এ সময় তিনি প্রতিদিন নিজ কাজের আত্মমূল্যায়ন করার ওপর জোর দেন এবং বলেন, ‘নিজেকে প্রশ্ন করতে হবে—দায়িত্ব পালনে আমি শতভাগ দিতে পেরেছি কি না।বিশ্বব্যাপী প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির যুগে কোনো পেশা বা ব্যক্তি নিজেকে অপরিহার্য ভাবতে পারে না। সম্প্রতি চীন সফরের একটি অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, রোবটের মাধ্যমে হোটেলকক্ষে সেবা পাওয়ার ঘটনাটি প্রমাণ করে যে ভবিষ্যতে কাজের ধরন আমূল বদলে যাবে। তাই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে দক্ষতা ও মানসিকতার পরিবর্তন জরুরি।আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কথা উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, উন্নত রাষ্ট্র গঠনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের মানসিকতারও রূপান্তর প্রয়োজন। মানুষ হিসেবে দেশ, সমাজ ও পরিবেশের জন্য নিজের অবদান কী-সেই আত্মসমালোচনা করার সময় এসেছে।সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর বিষয়ে তিনি কঠোর নির্দেশ দিয়ে বলেন, খাল খনন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমগুলো ঊর্ধ্বতন মহলের চাপে নয়, বরং নিজেদের দায়িত্ববোধ থেকেই বাস্তবায়ন করতে হবে। সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সদ্ব্যবহার ও অপচয় রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেন তিনি।সভা শেষে কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতার প্রতি নজর রাখার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন এখনো সাধারণ মানুষের আস্থার প্রতীক। স্বচ্ছতা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতার মাধ্যমে এই আস্থার পরিধি আরও সুদৃঢ় করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page