২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক পটিয়ায় বিদ্যুৎস্পৃর্ষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু। টেকনাফে আলুর বস্তায় মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক ৩ রোহিঙ্গা গ্রেপ্তার চাটখিলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ ভরি স্বর্ণ-নগদ টাকা ও জমির দলিল লুট
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিয়া (শিবপুর) প্রতিনিধি:

পোল্ট্রি খামার বাঁ’চাও পোল্ট্রি ব্যবসায়ী বাঁ’চাও এই স্লোগানকে সামনে রেখে পোল্ট্রি খাদ্য বাচ্চা ও ওষুধের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পোল্ট্রি খাতের ব্যয় কমানোসহ ব্যবসায়ী ও খামারিদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়, রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে শিবপুরের ঢাকা সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সভার আয়োজন করে নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশন, সভায় পোল্ট্রি খাদ্য বাচ্চা ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন খামারি ও ব্যবসায়ীরা। তাদের দাবি খাদ্যের দাম বৃদ্ধি, ওষুধের বাড়তি মূল্য এবং বাচ্চা লালন-পালনে অতিরিক্ত খরচের কারণে পোল্ট্রি ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ওসমান মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব মেজবাহ উদ্দিন মেজু, শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ীর সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের ইউসুফ, এবং জেলা এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী রাশেল মুন্সি, এ সময় বিভিন্ন এলাকার পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিরা উপস্থিত ছিলেন। বক্তারা পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের মূল্য সহনীয় পর্যায়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, পোল্ট্রি খাতের বর্তমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে খামারি ও ব্যবসায়ীরা আরও বড় ধরনের সমস্যার মুখে পড়বেন বলে জানান বক্তারা।
প্রতিবাদ সভা শেষে পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে বিভিন্ন এলাকার পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিরা অংশ নেন, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে সামনে আরও ক/ঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁ/শিয়ারি দিয়েছেন নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page