জিয়া (শিবপুর) প্রতিনিধি:
পোল্ট্রি খামার বাঁ’চাও পোল্ট্রি ব্যবসায়ী বাঁ’চাও এই স্লোগানকে সামনে রেখে পোল্ট্রি খাদ্য বাচ্চা ও ওষুধের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পোল্ট্রি খাতের ব্যয় কমানোসহ ব্যবসায়ী ও খামারিদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়, রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে শিবপুরের ঢাকা সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সভার আয়োজন করে নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশন, সভায় পোল্ট্রি খাদ্য বাচ্চা ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন খামারি ও ব্যবসায়ীরা। তাদের দাবি খাদ্যের দাম বৃদ্ধি, ওষুধের বাড়তি মূল্য এবং বাচ্চা লালন-পালনে অতিরিক্ত খরচের কারণে পোল্ট্রি ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ওসমান মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব মেজবাহ উদ্দিন মেজু, শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ীর সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের ইউসুফ, এবং জেলা এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী রাশেল মুন্সি, এ সময় বিভিন্ন এলাকার পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিরা উপস্থিত ছিলেন। বক্তারা পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের মূল্য সহনীয় পর্যায়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, পোল্ট্রি খাতের বর্তমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে খামারি ও ব্যবসায়ীরা আরও বড় ধরনের সমস্যার মুখে পড়বেন বলে জানান বক্তারা।
প্রতিবাদ সভা শেষে পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে বিভিন্ন এলাকার পোল্ট্রি ব্যবসায়ী ও খামারিরা অংশ নেন, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে সামনে আরও ক/ঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁ/শিয়ারি দিয়েছেন নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।