২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালী পৌরসভার বকেয়া ৬ কোটি টাকা পরিশোধ করলেন মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের ৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করলেন পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ। বকেয়া বাবদ ছয় কোটি ৬০ হাজার টাকা বেতন-বোনাস পরিশোধ করা হয়। এতে খুশি পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৫ জুন) মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।পটুয়াখালী পৌরসভা সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ করলেও নিয়মিত বেতন-ভাতা পেতেন না। এতে অনেক কষ্টে দিনযাপন করতে থাকেন তারা। বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। প্রতি মাসে নির্ধারিত সময় বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি আগের বকেয়া পরিশোধেরও উদ্যোগ নেন তিনি। বিগত সময় পৌরসভার যেসব কর্মচারীরা অবসরে গেছেন কিন্তু গ্র্যাচ্যুইটি পাননি তাদের টাকা পরিশোধেরও উদ্যোগ নেওয়া হয়।পটুয়াখালী পৌরসভার হিসাররক্ষক মো. কামরুজ্জামান বলেন, ‘বর্তমান মেয়র ধাপে ধাপে ৯ মাসের বকেয়া বেতন পরিশোধ করে দেশে নজির সৃষ্টি করলেন। দেশে মনে হয় আর কোনো পৌরসভা নেই যাদের শতভাগ বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে এবং নিয়মিত বেতন-ভাতা দেওয়া হচ্ছে।পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ‘বিগত পরিষদের বকেয় পরিশোধ করে বর্তমান মেয়র দৃষ্টান্ত স্থাপন করলেন। আমার চাকরিজীবনে অনেক পৌরসভায় দায়িত্ব পালন করলেও এমন ঘটনা দেখিনি।এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমি যখন দায়িত্ব নিই তখন কর্মকর্ত-কর্মচারীদের ৯ মাসের বেতন-ভাতা এবং অবসরে যাওয়া কর্মচারীদের গ্রাচ্যুইটি বকেয়া ছিল। আমি চেষ্টা করেছি কীভাবে এসব বকেয়া বেতন-ভাতা, গ্র্যাচ্যুইটি পরিশোধ করে কর্মকর্তা-কর্মচারীদের মুখে একটু হাসি ফোটানো যায়। কেননা পৌরসভার স্টাফদের পরিবার ভালো থাকলে তাদের মন-মানসিকতা ভালো থাকবে। পৌরবাসীকে তারা আন্তরিকভাবে সেবা দিতে পারবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page