১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাগেশ্বরীর জহিরুল হক জীবন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬ রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক। আমার মনে নেই ক্ষত”” অসহায় মানুষের ভরসাস্থল: চট্টগ্রাম ডিসির গণশুনানিতে মিলল সহায়তা সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহীর লক্ষীপুরে চিকিৎসা নিতে আসা নারী ও তাঁর স্বজনদের মারপিট, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষীপুর এলাকার মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)।পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনের জন্য ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনতে তৌহিদের স্ত্রী মোছা. রূপা খাতুন (১৯), তাঁর বড় ভাই মো. রাজিব আলী (২৮) ও শাশুড়ি লক্ষীপুর এলাকার একটি ফার্মেসিতে যান। ফার্মেসিতে লোক না থাকায় তাঁরা সেখান থেকে ফিরে আসার সময় আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে মামলার এজাহারভুক্ত আসামি মো. মাসুদ রানা তাঁদের পথরোধ করেন।অভিযোগে বলা হয়, মাসুদ রানা তাঁর পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার জন্য তাঁদের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তিনি তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর নির্দেশে সেখানে উপস্থিত অন্য অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালায়।এ সময় রূপা খাতুনের ওড়না ধরে টানাটানি করে শ্লীলতাহানি করা হয় এবং তাঁর বড় ভাই রাজিব আলীকে মারপিট করে আহত করার অভিযোগ করা হয়েছে। তাঁদের রক্ষা করতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও এলোপাতাড়ি মারপিট করা হয়। একই সঙ্গে দুই নারীকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তাঁর নির্দেশনায় পুলিশ ভুক্তভোগীদের খুঁজে বের করে। পরে গত ১৯ সেপ্টেম্বর তৌহিদ রাজপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।মামলা দায়েরের পরপরই পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালিয়ে গতরাতে লক্ষীপুর এলাকার পুরাতন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে লাবিব সারাফাত রিদান ও হামিদুল আলম সনিকে গ্রেপ্তার করা হয়।আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ আরও জানিয়েছে, রাজশাহীতে চিকিৎসাসেবা নিতে আসা কেউ দালাল বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হয়রানির শিকার হলে বিষয়টি পুলিশকে জানালে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাগেশ্বরীর জহিরুল হক জীবন
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা
আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক।
আমার মনে নেই ক্ষত””
অসহায় মানুষের ভরসাস্থল: চট্টগ্রাম ডিসির গণশুনানিতে মিলল সহায়তা

You cannot copy content of this page