১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> মানুষ মানুষের জন্য এই প্রত্যয়ে নীলফামারীর কিশোরগঞ্জে  প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতার এক মানবিকতা ও সহমর্মিতার বিরল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রোববার (২৩আগস্ট)দুপুরে পুটিমারী ইউনিয়নের জনগণ,ইউনিয়ন পরিষদ ও ২০২৩-২৪ অর্থ বছরের গ্রাজুয়েশন দলের সদস্যগণের আয়োজনে এবং কিশোরগঞ্জ এডিপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় পুটিমারী কালিকাপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মহতি অনুষ্ঠান করা হয়।এতে উপস্থিত ছিলেন,পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন,কালিকাপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান,ওই ইউনিয়নের ব্লক সুপারভাইজার আকতারুজ্জামান,ইউপি সদস্য প্রভাস চন্দ্র রায়,এপির প্রোগ্রাম অফিসার সুরেশ কুমার রায়,গ্রাজুয়েশন দলের সদস্যসহ কমিউনিটির সবস্তরে জনগণ প্রমুখ।জানা গেছে,ইতিপূর্বে (২০২৩-২৪অর্থবছরে)গ্রাজুয়েশন দলের দস্যগণকে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কতৃক গরু-ছাগল ও মুদি ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়।তারা এ প্রাপ্ত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সম্পদ বৃদ্ধিসহ সার্বিক উন্নয়ন করতে সক্ষম হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আত্মস্বাবলম্বী গ্রাজুয়েশন দলের সদস্যগণ নিজ উদ্যোগ এবং স্বেচ্ছায় নিজেদের কিছু সম্পদ(ছাগল)হতদরিদ্র পরিবারের মাঝে বিনা শর্তে সহযোগিতা করেন। যাতে এ পরিবারের সদস্যরাও  তাদের মতো উন্নয়ন ঘটাতে পারে।গ্রাজুয়েশন সদস্যগণ সামর্থ্য অনুযায়ী সম্পদ ও আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করার মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করায় সকলের প্রশংসায় ভাসেন।উপস্থিত ব্যক্তিবর্গ হতদরিদ্র পরিবারের মাঝে সম্পদ(ছাগল) বিতরণ শেষে বলেন,সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশেষ করে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাজুয়েশন সদস্যদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে এমন আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page