আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> মানুষ মানুষের জন্য এই প্রত্যয়ে নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতার এক মানবিকতা ও সহমর্মিতার বিরল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রোববার (২৩আগস্ট)দুপুরে পুটিমারী ইউনিয়নের জনগণ,ইউনিয়ন পরিষদ ও ২০২৩-২৪ অর্থ বছরের গ্রাজুয়েশন দলের সদস্যগণের আয়োজনে এবং কিশোরগঞ্জ এডিপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় পুটিমারী কালিকাপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মহতি অনুষ্ঠান করা হয়।এতে উপস্থিত ছিলেন,পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন,কালিকাপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান,ওই ইউনিয়নের ব্লক সুপারভাইজার আকতারুজ্জামান,ইউপি সদস্য প্রভাস চন্দ্র রায়,এপির প্রোগ্রাম অফিসার সুরেশ কুমার রায়,গ্রাজুয়েশন দলের সদস্যসহ কমিউনিটির সবস্তরে জনগণ প্রমুখ।জানা গেছে,ইতিপূর্বে (২০২৩-২৪অর্থবছরে)গ্রাজুয়েশন দলের দস্যগণকে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কতৃক গরু-ছাগল ও মুদি ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়।তারা এ প্রাপ্ত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সম্পদ বৃদ্ধিসহ সার্বিক উন্নয়ন করতে সক্ষম হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আত্মস্বাবলম্বী গ্রাজুয়েশন দলের সদস্যগণ নিজ উদ্যোগ এবং স্বেচ্ছায় নিজেদের কিছু সম্পদ(ছাগল)হতদরিদ্র পরিবারের মাঝে বিনা শর্তে সহযোগিতা করেন। যাতে এ পরিবারের সদস্যরাও তাদের মতো উন্নয়ন ঘটাতে পারে।গ্রাজুয়েশন সদস্যগণ সামর্থ্য অনুযায়ী সম্পদ ও আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করার মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করায় সকলের প্রশংসায় ভাসেন।উপস্থিত ব্যক্তিবর্গ হতদরিদ্র পরিবারের মাঝে সম্পদ(ছাগল) বিতরণ শেষে বলেন,সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশেষ করে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাজুয়েশন সদস্যদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে এমন আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে।