২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত রাজশাহীতে মা-ভাইকে বটি দিয়ে কুপিয়ে জখম ১৬ ডিসেম্বরেই কি চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল? নতুন বার্তা দিলেন বিমানমন্ত্রী
আন্তর্জাতিক:
ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
     
             

ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গতকাল শনিবার প্রায় সব ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। একেকটি ট্রেন এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছাড়ায় চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। পূর্ব ঘোষণা ছাড়াই একাধিক ট্রেনের সময়সূচি পিছিয়ে যাওয়ায় দীর্ঘসময় স্টেশনে অপেক্ষা করতে হয় তাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।সোনার বাংলা, বিজয় এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেসের একাধিক যাত্রী ট্রেন বিলম্বে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে কক্সবাজারগামী প্রতিটি ট্রেন দুই ঘণ্টার বেশি বিলম্বে চলাচল করেছে বলে জানা গেছে।সোনার বাংলা এক্সপ্রেসের কয়েকজন যাত্রী জানান, ট্রেন ছাড়ার প্রায় আধা ঘণ্টা আগে তারা স্টেশনে আসেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন ছাড়েনি। তারা বলেন, ঢাকাথেকেও সোনার বাংলা প্রায় দুই ঘণ্টা বিলম্বে চট্টগ্রামে এসেছে। এরপর চট্টগ্রাম থেকেও ট্রেনটি ছাড়তে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ইঞ্জিন সংকটের কারণে শনিবার বেশ কয়েকটি ট্রেন বিলম্বিত হয়েছে। সোনার বাংলা, বিজয় এক্সপ্রেস, সাগরিকাসহ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। একই কারণে কিছু ট্রেন চট্টগ্রামে পৌঁছাতেও বিলম্ব হয়েছে।বিজয় এক্সপ্রেসের যাত্রী শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টায় স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বিলম্ব হবে। প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করেও ট্রেনের দেখা মেলেনি। এত বিপুলসংখ্যক যাত্রীর একসঙ্গে বসার পর্যাপ্ত ব্যবস্থাও নেই বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি স্টেশন এলাকায় ভালো মানের খাবারের হোটেল না থাকায় দীর্ঘ অপেক্ষায় যাত্রীদের আরও দুর্ভোগ পোহাতে হয়।আরেক যাত্রী শোভন বলেন, দীর্ঘদিন ধরে ট্রেনের যাত্রীসেবার মান বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে ইঞ্জিন সংকটের কারণে প্রায়ই ট্রেন বিলম্ব হয়। নিয়মিত ঢাকা-সিলেট ও ময়মনসিংহ-জামালপুরসহ বিভিন্ন রুটে যাতায়াত করতে হয় জানিয়ে তিনি বলেন, বছরের পর বছর ধরে রেলওয়ের ইঞ্জিন সংকটের বিষয়টি থাকলেও তা নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।রেলওয়ের জনপ্রিয় আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচল করছে। প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও গতকাল ট্রেনটি প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়েছে বলে যাত্রীরা জানান। চট্টগ্রাম থেকে ছেড়ে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ হয়ে জামালপুরে যায় এবং একই পথে চট্টগ্রামে ফিরে আসে।অন্যদিকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচল করে সাগরিকা এক্সপ্রেস। ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৮টায় ছেড়ে চাঁদপুরে দুপুর ১২টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা। পরে চাঁদপুর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছানোর নির্ধারিত সময় রয়েছে। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে গতকাল এ ট্রেনের চলাচলেও বিঘ্ন ঘটে।ইঞ্জিন সংকটের কারণে বারবার ট্রেনের সময়সূচি বিপর্যয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিনেও রেলওয়ে কর্তৃপক্ষ সমস্যাটির স্থায়ী সমাধান করতে না পারায় যাত্রীদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ
কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত
রাজশাহীতে মা-ভাইকে বটি দিয়ে কুপিয়ে জখম
সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।

You cannot copy content of this page