১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত এহেছানুল হক উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের নুর আহম্মদের ছেলে।র‍্যাব-১৫, কক্সবাজার ও র‍্যাব-২ এর যৌথ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ তারিখে উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে আসামি এহেছানুল হক তার স্ত্রী ও সন্তানদের ওপর ধারালো দা দিয়ে নৃশংস হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) ও ৫ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম মারা যান। এছাড়া হামলায় তাদের বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নৃশংস এই ঘটনার পর থেকেই আসামি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১৫ এর গোয়েন্দা দল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে র‍্যাব-১৫ এবং র‍্যাব-২ এর একটি যৌথ দল ঢাকা তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে অভিযান পরিচালনা করে পলাতক আসামি এহেছানুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page