২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

প্রেক্ষাপট: অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

  

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফরটি বাংলাদেশের জন্য একটি বার্তা দেওয়ার সুযোগ হতে পারত। অথচ সফরের শুরুতেই হতাশাজনক চিত্র ফুটে উঠল। অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ, তাও আবার মোটে সোয়া দুই দিনে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সামনে অসহায় আত্মসমর্পণ করে ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল, যার ফলে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের।

গতকাল পর্যন্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই ছিল। দলের কঙ্কাল তখনো পুরোপুরি বেরিয়ে আসেনি। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করে কিছুটা মান বাঁচিয়েছিল। তবে প্রতিপক্ষের অনভিজ্ঞ অস্ট্রেলিয়া একাদশকে চেপে ধরেও লিড আদায় করতে ব্যর্থ হয় বাংলাদেশ। স্পিন সহায়ক উইকেটেও মেহেদী হাসান মিরাজরা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত প্রতিপক্ষের ইনিংস ৩৫৫ রানে থামলে বাংলাদেশ ৯২ রানে পিছিয়ে পড়ে।

দ্বিতীয় দিনের শেষে ১৯ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা অস্বস্তিতে থাকলেও এমন বিপর্যয় কেউ আঁচ করতে পারেনি। তৃতীয় দিনের সকালে সেই অস্বস্তি আতঙ্কে রূপ নেয়। ডারউইনে ক্যাম্পবেল থমসনের বোলিং তোপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। আগের দিন বিকেলে ২ উইকেট নিয়ে শুরু করা থমসন আজও দুর্দান্ত ছিলেন। তিনি ১১ ওভারে মাত্র ৮.২৫ স্ট্রাইক রেটে ৮ উইকেট শিকার করেন। বাকি ২ উইকেট নেন কোরি রোকিচ্চিওলি, ফলে বাংলাদেশ মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায়।

বাংলাদেশের স্কোরকার্ডটি ছিল অত্যন্ত হতাশাজনক। দলের সর্বোচ্চ ২২ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে, যিনি এই স্কোয়াডের অন্যতম অনভিজ্ঞ খেলোয়াড়। বাকি ব্যাটারদের রানের সংখ্যা ছিল যেন টেলিফোন ডিজিট—৬, ৬, ৫, ২, ৪, ০, ৬, ২, ০, ০। প্রস্তুতি ম্যাচের এমন করুণ পরিণতি দলের জন্য বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে।

এমন বিপর্যয়ের ইঙ্গিত অবশ্য আগে থেকেই মিলছিল। কিছুদিন আগেই বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছিল, যেখানে দুই ইনিংসেই দল ২০০ রানের নিচে অলআউট হয়েছিল। সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই অস্ট্রেলিয়া সফর শুরু হলো অজিদের তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হেরে। স্যাম কনস্টাস ও জশ ফিলিপ ছাড়া এই অস্ট্রেলিয়া একাদশের অধিকাংশ খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে পরিচিত নন।

এই হারের পর ট্র্যাভিস হেডের মন্তব্যটি বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হেড বলেছিলেন, আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে তাদের খুব ভালো খেলতে হবে। কিন্তু জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারা দলের বিপক্ষে যদি হেডরা ভালো না খেলেন, তবে তা হবে বিস্ময়কর। সোয়া দুই দিনে এমন হার বাংলাদেশের ক্রিকেটের বর্তমান দৈন্যদশারই প্রতিফলন ঘটাল।

১৯ রানে ২ উইকেট খুইয়ে দ্বিতীয় দিনটা শেষ করেছিল সফরকারীরা।

বেরসিক কোরি রোকিচ্চিওলি ২টা উইকেট দখল করে নিয়েছিলেন, নাহয় ক্যাম্পবেল বোধ হয় পারফেক্ট টেন নিয়েই ইনিংস শেষ করতেন।

৮ উইকেট তিনি নিয়েছেন ১১ ওভারে; স্ট্রাইক রেটটা চোখ কপালে তোলার মতো, ৮.২৫!

অথচ শুরুটা শুরু না হতেই মনটা কু ডাকতে শুরু করল।

তখনও এমন বিপর্যয় চোখ রাঙায়নি বাংলাদেশকে।

বাংলাদেশ এক ক্যাম্পবেল থমসনকেই তো জবাব দিতে পারল না!

বাংলাদেশের স্কোরকার্ড নিয়ে কথা যত কম বলা যায় ততোই ভালো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page