২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ৩৩০০ ভবনে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতকানিয়ায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত চট্টগ্রামে ডিবির অভিযানে চল্লিশ হাজার ইয়াবাসহ টেকনাফের দুই শীর্ষ মাদক কারবারি আটক, পাজেরো গাড়ি জব্দ পটিয়ায় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষি প্রদর্শনীর ২৯৬টি আমগাছ কর্তন তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা ঈদগাঁও থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড় কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার শত শত সচেতন নাগরিক এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অভিযান চলাকালে সড়ক ও জনসমাগমস্থল থেকে ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি, যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ও আয়োজকরা বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক সাতকানিয়া গড়ে তুলতে কেবল একদিনের কর্মসূচি যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সকলের সম্মিলিত দায়িত্বশীলতা। ভবিষ্যতেও ধারাবাহিকমাবে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে তারা জানান।উল্লেখ্য,পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সাতকানিয়াকে একটি মডেল ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page