১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সখিপুরে চাঞ্চল্যকর শিশু সামিয়া হত্যার আসামী সাব্বির-এর  মৃত্যুদন্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> 
‎টাঙ্গাইলের সখিপুরে আলোচিত শিশু সামিয়া হত্যা মামলার একমাত্র আসামী সাব্বির আহমেদকে (২৪) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।গতকাল ‎বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস এ আদেশ দেন।জানা গেছে, টাঙ্গাইলের সখিপুর উপজেলার উত্তর দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির  শিক্ষার্থী সামিয়া আক্তার (৯)। সামিয়া ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে নয়টার দিকে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর বাড়ির উত্তর পাশে জঙ্গলের কাছে একটি ড্রেনে মাটিতে পুঁতে ঝোঁপ-ঝাড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সামিয়ার বাবা রঞ্জু মিয়া বাদী হয়ে সাব্বিরকে একমাত্র আসামি করে সখিপুর থানায় খুনের মামলা দায়ের করেন।
‎ঘটনায় ২২দিন পর ২৮ সেপ্টেম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাব্বির ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে সাব্বির জানায়, তার ঋনের টাকা পরিশোধ করতে সামিয়ার প্রবাসী ফেরত বাবার কাছ থেকে ‘মুক্তিপণ’ আদায় করতে সামিয়াকে অপহরনের পরিকল্পনা করে। সামিয়া তাকে চিনে ফেলায় গলাটিপে হত্যা করে লাশ ড্রেনে পুঁতে রাখে।
‎মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাসুদ রানা জানান, অপহরণের ঘন্টাখানেক পর সামিয়ার মায়ের ‘ইমু’তে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ক্ষুদে বার্তা পাঠায় সাব্বির।
‎মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মির্জা আরিফ ইখ্তিয়ার খোকন সমকালকে বলেন, এ রায়ের মাধ্যমে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাযে তিনি ও নিহতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেন।নিহত সামিয়ার বাবা রঞ্জু মিয়া বলেন, আমি মেয়ে হত্যার ন্যায় বিচার পেয়েছি।মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী সাব্বির সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে সামিয়ার স্কুল দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা’য়ের দোকান করতো। নিহত সামিয়া ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাব্বির প্রতিবেশী।

‎

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page