১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসসহ মোট ৪টি বাস ও একটি পিকআপে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫ টার সময় খুলনামুখী একটি ডিমবোঝাই পিকআপের চাকা পাংচার হয়ে গেলে সেটি ঢাকা-খুলনা মহাসড়কের শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল। পরে স্থানীয় লোকজন পিকআপটি সরিয়ে নিতে সহায়তা করার জন্য সেখানে জড়ো হন।সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে বিকল পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপের পাশে থাকা লোকজন বাসের চাপায় গুরুতর আহত হন।স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৫ জনে।দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে মহাসড়কে চলাচলরত আরও ৩টি বাস ও একটি পিকআপেও আগুন দেওয়া হয়। ফলে মোট ৪টি বাস ও একটি পিকআপ আগুনে পুড়ে যায়।আগুন, ধোঁয়া ও জনতার বিক্ষোভে ঢাকা-খুলনা মহাসড়কে উভয়মুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে।খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহতদের মরদেহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং হতাহতের প্রকৃত তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page