আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> “বর্তমান সরকার প্রথমবারের মতো ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালনের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,গাছের চারা, পুরস্কার ও সমিতির মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্য দেন ইউএনও আরিফুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান। আরো বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্সহ সমিতির সদস্য প্রমুখ। এসময় বক্তাগণ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি,দারিদ্র্য বিমোচন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ আধুনিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার কথা তুলে ধরেন। এছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং পল্লী অঞ্চলের নারী ও যুবসমাজকে স্বাবলম্বী করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ঋণ সহায়তা চালু করা হয়েছে। সভা শেষে বিআরডিবির সমিতির মাঝে ১৪লাখ ২০ হাজার টাকার ঋনের চেক, সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ এবং সফল সুফলভোগীসহ ইউএনও ও উপজেলা জামায়াতের আমিরকে সম্মাননার স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।


মন্তব্য