১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> “বর্তমান সরকার প্রথমবারের মতো ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালনের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,গাছের চারা, পুরস্কার ও সমিতির মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসের শুরুতে  উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য  র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা করা হয়। আলোচনা  সভায় সভাপতিত্বের বক্তব্য দেন ইউএনও আরিফুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান। আরো বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্সহ সমিতির সদস্য প্রমুখ। এসময় বক্তাগণ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি,দারিদ্র্য বিমোচন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা  যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ আধুনিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার কথা তুলে ধরেন। এছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং পল্লী অঞ্চলের নারী ও যুবসমাজকে স্বাবলম্বী করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও ঋণ সহায়তা চালু করা হয়েছে। সভা শেষে  বিআরডিবির সমিতির মাঝে  ১৪লাখ ২০ হাজার  টাকার ঋনের চেক, সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ এবং সফল সুফলভোগীসহ ইউএনও ও উপজেলা জামায়াতের আমিরকে সম্মাননার স্মারক  প্রদান করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page