১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

সিইউএফএল সংস্কারে বিশেষজ্ঞ দল গঠনের ঘোষণা চট্টগ্রামে -শিল্পমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা >>> সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পাওয়ার কারণে বছরের একটি বড় সময় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, দেশের বিদ্যমান গ্যাস সংকটের কারণে সরকারের অগ্রাধিকার তালিকায় সার কারখানার অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অগ্রাধিকার যথাক্রমে বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ শিল্প-কলকারখানা।গতকাল সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।পরিদর্শনকালে প্রায় ৪০ বছরের পুরোনো চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, “দীর্ঘদিনের পুরোনো হওয়ায় কারখানাটির উৎপাদনক্ষমতা আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। বর্তমানে এটি অধিক পরিমাণ গ্যাস ব্যবহার করলেও সেই অনুপাতে উৎপাদন মিলছে না।সিইউএফএল-এ সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সাথে কারখানাটিকে পুনরায় পূর্ণ উৎপাদনক্ষমতায় ফিরিয়ে আনতে কী কী যান্ত্রিক ও প্রযুক্তিগত পরিবর্তন প্রয়োজন, তা নির্ধারণে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। মন্ত্রী জানান, এই বিশেষজ্ঞ দলের প্রাথমিক পরিদর্শনের অংশ হিসেবেই তিনি আজ কারখানাটি ঘুরে দেখছেন।পরিদর্শনকালে মন্ত্রী সিইউএফএল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি সার কারখানাগুলোর সার্বিক পরিস্থিতি, উৎপাদন লক্ষ্যমাত্রা ও বিদ্যমান সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথক ও স্বতন্ত্র মতবিনিময় সভায় মিলিত হন।এ সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন: চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম,কাফকোর চিফ করপোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক,সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন ও প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক,ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক ও পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিল এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং সংশ্লিষ্ট সার কারখানাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page