১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিনের বিরুদ্ধে বদলির সাড়ে চার মাস পরও নতুন কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি ও সিভিল সার্জনের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে। পদ থেকে ‘মুভ আউট’ হওয়ার পরও কাগজে-কলমে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডে চরম স্থবিরতা দেখা দিয়েছে।ফলে আগামী ২২ জুনের (সোমবার) মধ্যে চলতি অর্থবছরের বিভিন্ন বিল উত্তোলন করা সম্ভব না হলে সরকারি বরাদ্দকৃত অর্থ কোষাগারে ফেরত যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে ব্যাহত হতে পারে হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতকানিয়া ইউএইচএফপিও পদে থাকাকালীন ডা. জসিম উদ্দিন জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতি পান। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি তাকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয় এবং ৩ ফেব্রুয়ারির মধ্যে সেখানে যোগদানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও পত্রে উল্লেখ ছিল।কিন্তু সেই আদেশ উপেক্ষা করে তিনি সাতকানিয়ায় স্বপদে বহাল থাকেন এবং পরবর্তীতে আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে হজ টিমের চিকিৎসক হিসেবে সৌদি আরব যান।এদিকে সাতকানিয়া উপজেলায় নতুন ইউএইচএফপিও হিসেবে ডা. অমিত দে-কে পদায়ন করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ডা. অমিত নিয়মিত হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন করলেও ডা. জসিম উদ্দিন তাকে কাগজে-কলমে দায়িত্ব বুঝিয়ে দেননি।বিষয়টি জানতে পেরে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এক চিঠিতে ডা. জসিমকে অবিলম্বে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেন। তবে অভিযোগ উঠেছে, এই আদেশ পাওয়ার পরও ডা. জসিম বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিয়ে কালক্ষেপণ করছেন।নতুন কর্মকর্তা কাগজে-কলমে পূর্ণ দায়িত্ব না পাওয়ায় চলতি অর্থবছরের শেষ মুহূর্তের বিভিন্ন বিল আটকে আছে। আগামী সোমবার (২২ জুন) বিল উত্তোলনের শেষ সময়। এই সময়ের মধ্যে বিল পাস না হলে বরাদ্দকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত যাবে, যার ফলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।সাতকানিয়ার বাসিন্দা মো. সাইফুদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে দীর্ঘ সাড়ে চার মাস ধরে এই ধরনের দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয়। এতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে নতুন পদায়নকৃত কর্মকর্তা ডা. অমিত দে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আমি নিয়মিত কর্মস্থলে এসে দায়িত্ব পালন করছি। তবে সদ্য বিদায়ী ইউএইচএফপিও এখনো আমাকে কাগজে-কলমে সম্পূর্ণ দায়িত্বভার বুঝিয়ে দেননি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদায়ী কর্মকর্তা ডা. জসিম উদ্দিন দাবি করেন, আমি দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আর্থিক কিছু বিষয় বাকি আছে, সেগুলো রোববার (আগামীকাল) বুঝিয়ে দেওয়া হবে।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন,এ বিষয়ে উভয় কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। আশা করছি আগামীকাল (রোববার) সিভিল সার্জন কার্যালয়ে এসে ডা. জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে সমস্ত দায়িত্বভার হস্তান্তর করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page