১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফরিদপুরের জেলা প্রশাসকের নগরকান্দায় মতবিনিময় সভা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বুধবার (১১ জুন) নগরকান্দা উপজেলা সফরকালে উপজেলার সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, সেবা প্রদান, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।নবাগত জেলাপ্রশাসক কে ফুল দিয়ে সংবর্ধনা জানান উপজেলা প্রশাসন।মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা চত্বরে আম গাছের চারা রোপণ করেন এবং শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।এরপর বিকেল ৪টার দিকে তিনি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মনোহরপুর খাল এবং তালমা ইউনিয়নের মানিকনগর খাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে খাল খনন ও পানি প্রবাহ সচল রাখার কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।জেলা প্রশাসকের এ সফরকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভা ও পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণকারীরা উপজেলার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ” খাল খনন করায় পানির প্রবাহ বাড়বে।এলাকার কৃষকদের উপকার হবে।সরকারি নিয়ম মেনে খাল খনন কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page