১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন। ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

রাঙ্গুনিয়ায় গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ,চট্টগ্রাম >>> চট্টগ্রাম চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার চাঞ্চল্যকর ও নৃশংস গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাইফুলকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-৭। গত বুধবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়ার মোঃ ছাবেরের ছেলে। মামলার এজাহারে সে ২ নম্বর আসামি।র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম রিকু আক্তার দক্ষিণ রাঙ্গুনিয়ার জয়নগর এলাকার বাসিন্দা। গত ২৪ মে বিকেলে প্রতিদিনের মতো তাদের পালিত ছাগলগুলো মাঠে ঘাস খেয়ে বাড়ি ফিরে না আসায়, সে সেগুলোকে খুঁজতে বের হয়। বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় নুরুল কবির হুজুরের বাড়ির সামনে একা পেয়ে ১নং আসামি মোঃ বাদশা মিয়া তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়।পরবর্তীতে বাদশা মোবাইল ফোনের মাধ্যমে সাইফুলসহ অন্য সহযোগীদের ঘটনাস্থলে ডেকে আনে। এরপর আসামিরা ভিকটিমকে অবরুদ্ধ করে সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে গণধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লোকলজ্জা ও প্রাণনাশের ভয়ে ভিকটিম বিষয়টি প্রথমে গোপন রাখলেও, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ২৯ মে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত প্রকাশ করে।এই নৃশংস ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, মামলার অন্যতম পলাতক আসামি সাইফুল মহানগরীর বাকলিয়া এলাকায় আত্মগোপন করে আছে। গত ১০ জুন সন্ধ্যা অনুমান ৭টা ৪০ মিনিটে তুলাতলী হাফেজ নগর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।র‌্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত
রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক
​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন।

You cannot copy content of this page