১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ইয়াবাসহ পিকআপ জব্দ, চালক-হেলপার আটক সাতকানিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ অপহরণের অভিযোগে উত্তেজনা বাঁশখালীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা লোন জনকল্যাণেই জীবনের বাকি সময় কাটাতে চান ঢেমশার আবু তাহের জনগণের আস্থা অর্জনই সরকারি সেবার মূল লক্ষ্য ডিসি জাহিদ মাতামুহুরিতে ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৬ সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পটিয়ায় ইয়াবাসহ পিকআপ জব্দ, চালক-হেলপার আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের পটিয়ায় একটি কাভার্ড পিকআপে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৭ হাজার টাকা।গতকাল ৯ জুন (২০২৬) দুপুরে পটিয়া থানাধীন শান্তিরহাট বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন-চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার বড় হাতিয়া কুমিরা ঘোনা এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে পিকআপ চালক মোঃ ছায়েদ (১৯) এবং কক্সবাজারের চকরিয়া থানার রিংভং সদস্যঘাটা এলাকার মোঃ ফারুকের ছেলে পিকআপ হেলপার মোঃ সাজ্জাদ (১৬)।র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি চক্র পিকআপ যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল পটিয়ার শান্তিরহাট বাজারের পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে।দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে সন্দেহভাজন পিকআপটি চেকপোস্টে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটিকে থামিয়ে চালক ও হেলপারকে আটক করে। পরবর্তীতে পিকআপটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে গাড়ির বডিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৯,৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনের দায়ে পিকআপটি জব্দ করা হয়।র‍্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত পিকআপের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পটিয়া থানা পুলিশ এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page