১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন। ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাঞ্চল্যকর ও নৃশংস ব্যবসায়ী আজিজ খলিফা (৫৩) অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী এবং প্রধান আসামি উদয়ন ধর (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত সোমবার (০৮ জুন) রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের দুর্গম ও গহীন জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫ (কক্সবাজার) ও র‍্যাব-৭ (চট্টগ্রাম)-এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনে।গ্রেফতারকৃত উদয়ন ধর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার মৃত বজেন্দ্র ধরের ছেলে।র‍্যাব জানায়, গত ২০ মে দুপুরে ভিকটিম আজিজ খলিফা পাওনা ৬ লাখ টাকা আদায়ের লক্ষ্যে স্থানীয় উত্তর বাইশারী বাজারে উদয়ন ধরের কাপড়ের দোকানে যান। টাকা পরিশোধ না করে উল্টো কৌশলে আজিজ খলিফাকে ১ হাজার টাকা পথখরচ দিয়ে কক্সবাজারের সিআইসি (CIC) হাসপাতালে একজন পরিচিত চিকিৎসকের কাছে পাঠায় উদয়ন।পূর্বপরিকল্পনা অনুযায়ী, আজিজ খলিফা হাসপাতালে পৌঁছানো মাত্র ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে জোর করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। এতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর চালানো হয় পাশবিক ও অমানুষিক নির্যাতন।চরম নির্যাতনের শিকার হয়েও আজিজ খলিফা কৌশলে নিজের ‘ইমু’ (Imo) অ্যাকাউন্ট থেকে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক স্বজনের মোবাইলে ভয়েস মেসেজ পাঠান। এরপর রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের ঈদগাহ থানার কালিরছড়া রেললাইনের পাশ থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।২১ মে চমেক হাসপাতালের আইসিইউ বেড খালি না থাকায় তাকে বেসরকারি ‘চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল’-এর আইসিইউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসার বিপুল ব্যয়ভার বহনে অসমর্থ হয়ে ২২ মে পরিবার তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ২৩ মে সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিজ খলিফা।ব্যবসায়ীর মৃত্যুর পর অপরাধ ধামাচাপা দিতে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি সামাজিক আপোষ-মীমাংসার চেষ্টা করে আসামিপক্ষ। একই সাথে আইনি পদক্ষেপ না নিতে নিহতের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আন্দোলনের সৃষ্টি হলে বিষয়টি গণমাধ্যমে গুরুত্বের সাথে উঠে আসে।পরবর্তীতে গত ২৫ মে নিহতের দ্বিতীয় স্ত্রী সেলিনা আকতার বেবী বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় উদয়ন ধরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায় মূল পরিকল্পনাকারী উদয়ন।হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-১৫ ছায়া তদন্ত ও দেশব্যাপী গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আসামি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের গভীর অরণ্যে আত্মগোপন করে আছে। সেই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর যৌথ আভিযানিক দল পাহাড়ের গহীন জঙ্গলে সাঁড়াশি অভিযান চালিয়ে উদয়নকে গ্রেফতার করতে সক্ষম হয়।র‍্যাবের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত
রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক
​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন।

You cannot copy content of this page