১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাটখিলে জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও হুমকির অভিযোগ রাজীবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক। চট্টগ্রামে আওয়ামী নেতার গুদাম থেকে ৫ হাজার বস্তা সরকারি’গম উদ্ধার দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবিদ্বারে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় চালু করা দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটা দুটির চুল্লি ও নতুন তৈরি করা ইট বিনষ্ট করা হয়েছে।বুধবার দুপু‌রে উপজেলার চরবাকর এলাকায় অভিযান চালিয়ে ‘রাসেল ব্রিকস’কে ২ লাখ টাকা এবং ‘সুনিয়া ব্রিকস’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আদালত সূত্রে জানা যায়, বৈধ কাগজপত্র ছাড়াই চিমনি ছাড়া ইট পোড়ানো এবং পরিবেশ দূষণের অভিযোগে দীর্ঘদিন ধরে ভাটা দুটির বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছিল। এর আগে গত ৫ মে অভিযান চালিয়ে দুটি ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ধারা ৮(৩) লঙ্ঘনের দায়ে সুনিয়া ব্রিকসকে ৭৫ হাজার এবং রাসেল ব্রিকসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।তবে ওই অভিযানের পরও মালিকপক্ষ গোপনে চুল্লি সংস্কার করে চিমনি ছাড়াই পুনরায় ইট পোড়ানো শুরু করে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আইনটির ১৮(১) ধারা লঙ্ঘনের দায়ে নতুন করে জরিমানা করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা জ্বলন্ত চুল্লিতে পানি দিয়ে আগুন নেভান এবং কাঁচা-পাকা ইটসহ চুল্লির ভেতরের অংশ ধ্বংস করে দেন।অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এবং দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। আগে জরিমানা ও চিমনি ভেঙে দেওয়ার পরও তারা পুনরায় কার্যক্রম শুরু করেছিল। পরিবেশ ধ্বংসকারী এমন অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর বলেন, আদালতের নির্দেশনা ও পরিবেশ আইন অমান্য করে ভাটাগুলো পরিচালিত হচ্ছিল। আগের অভিযানের এক মাসের মধ্যেই তারা আবারও কার্যক্রম শুরু করে। তাই পুনরায় জরিমানার পাশাপাশি চুল্লি ও ইট সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page