৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বান্দরবানে বকশিরখীল মানব কল্যাণ সোসাইটির বনভোজন সম্পন্ন সমাজের ঐক্য ও শান্তি রক্ষায় ইমামদের নিরপেক্ষ থাকার আহ্বান জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে বসতঘরে মিললো ১২ ফুট লম্বা অজগর, উদ্ধার করে অবমুক্ত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিবপুরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা।
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

বান্দরবানে বকশিরখীল মানব কল্যাণ সোসাইটির বনভোজন সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে সামাজিক সংগঠন ‘বকশিরখীল মানব কল্যাণ সোসাইটি’-এর বার্ষিক বনভোজন ২০২৬। গতকাল (৩০ মে, শনিবার) বান্দরবানের মেঘলা ও নীলাচলের নৈসর্গিক সৌন্দর্যে এই আনন্দভ্রমণের আয়োজন করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃতির মাঝে আনন্দঘন কিছু মুহূর্ত কাটানো এবং সংগঠনের সকল উপদেষ্টা, দায়িত্বশীল ও সাধারণ সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের সদস্যরা বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলার ঝুলন্ত ব্রিজ ও লেক ভ্রমণ করেন। বিকেলে নীলাচলের মেঘ-পাহাড়ের মিতালি উপভোগের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ আড্ডার আয়োজন করা হয়। সবশেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।এতে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যসহ বহু শুভাকাঙ্ক্ষী অংশ নেন।আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুশৃঙ্খল সহযোগিতার কারণেই এই আনন্দযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। বকশিরখীল মানব কল্যাণ সোসাইটি ভবিষ্যতেও এমন সুন্দর, ঐক্যবদ্ধ এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page