১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চট্টগ্রামে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, থাই নাগরিক নিহত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই নাবিকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে রাফিপং কালহান (৩০) নামের এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত রাফিপং কালহান থাইল্যান্ডের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি কে.পি.পি-০১-এ ক্রু হিসেবে কর্মরত ছিলেন। তিনি থাই নাগরিক সান্যপং কালহানের ছেলে।বন্দর ও শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের ফুকেট বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে গত ১১ মে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় এমটি কে.পি.পি-০১। গত ১৭ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আনোয়ারা অংশের ‘চার্লি এঙ্করেজ’ পয়েন্টে অবস্থান নেয়।মঙ্গলবার সন্ধ্যায় জাহাজের অভ্যন্তরে দুই বিদেশি ক্রুর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সহিংস মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাফিপং কালহান মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত হন।জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির একপর্যায়ে রাফিপংকে ছুরিকাঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।-মো. সোহেল উদ্দিন, সংশ্লিষ্ট শিপিং এজেন্ট কর্মকর্তা ঘটনার পর শিপিং এজেন্টের সহায়তায় দ্রুত ওই নাবিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।এটি যেহেতু বিদেশি জাহাজে দুই বিদেশি নাগরিকের অভ্যন্তরীণ বিষয়, তাই আন্তর্জাতিক মেরিটাইম আইন ও দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার নেপথ্যে কী কারণ ছিল এবং অভিযুক্ত নাবিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এই বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকেও অবহিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page