২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক অবকাঠামো তৈরির উদ্যোগ মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’: প্রবাসে বাংলা নাটকের জয়জয়কার সাইফ আলী খানের জন্মদিনে কারিনার রোমান্টিক বার্তা ও বিশেষ ফটো ডাম্প কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

সোনাদিয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান: ২০টি রিসোর্ট গুঁড়িয়ে জমি পুনরুদ্ধার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত সোনাদিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে প্রশাসন। শনিবার (০৯ মে) দিনভর পরিচালিত এই অভিযানের প্রথম ধাপে প্রায় ২০-২৫টি ছোট-বড় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ সরকারি খাস জমি পুনরুদ্ধার করা হয়েছে।শনিবার সকালে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকায় এই অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।অভিযান চলাকালে সোনাদিয়ার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে গড়ে তোলা বড়, মাঝারি ও ছোট আকারের বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সরকারি খাস জমি দখল করে এসব রিসোর্ট ও কটেজ পরিচালনা করে আসছিল।অভিযানটি সফল করতে আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি শক্তিশালী টিম অংশগ্রহণ করে। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে: বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।মহেশখালী থানা পুলিশ।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মহেশখালী পুলিশ ।বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের প্রতিনিধিবৃন্দ।অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার জানান, সোনাদিয়া একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে অনুমতি ছাড়া কোনো ধরণের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয়। তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ, সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান। এটি অভিযানের প্রথম ধাপ মাত্র। পর্যায়ক্রমে সোনাদিয়ার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।উল্লেখ্য, সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পর্যটনের নামে পরিবেশ ধ্বংস রুখতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল পরিবেশবাদী সংগঠনগুলো। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরলেও দখলদার মহলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সরকারি খাস জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান ক্রমান্বয়ে অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page