২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক ঘটনায় সাতকানিয়ায় ৪ জন আটক পটিয়ায় অস্ত্রের মুখে গরু ও নগদ টাকা লুট পটিয়ায় ব্যবসায়ী হত্যা: ২নং আসামি আবু তাহের বগুড়া থেকে গ্রেফতার শিবপুরে বোরো ধানের নমুনা সংগ্রহ ও শস্য কর্তন উৎসব -২০২৬ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নিউমোনিয়া: শয্যা সংকটে চমেক। দিশেহারা অভিভাবক লোহাগাড়ায় চিকিৎসকের বদলে অদক্ষ হাতে প্রসব নবজাতকের মৃত্যু বিদ্যুৎ খাতের বকেয়া মেটাতে ২ হাজার কোটি টাকা দিল সরকার কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নিউমোনিয়া: শয্যা সংকটে চমেক। দিশেহারা অভিভাবক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই, শয্যা ভাগাভাগি করে চলছে চিকিৎসা, সচেতনতা ও সঠিক টিকাদানে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের"

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। ঋতু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা। সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন উপচে পড়া ভিড়। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সম্প্রতি অনেক শিশুর মধ্যে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপও দেখা দিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) সরেজমিনে চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে গিয়ে দেখা যায়,তিল ধারণের ঠাঁই নেই ওয়ার্ডগুলোতে। সাতকানিয়ার ১৪ মাস বয়সী শিশু ইসরাত জাহানের -বাবা শহীদু ইসলাম জানান,৩ দিন আগে শ্বাসকষ্ট নিয়ে তারা হাসপাতালে আসেন। প্রথমে সিট না পেয়ে মেঝেতে থাকতে হলেও পরে একটি সিট তিনজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে হয়েছে। এক্স-রে রিপোর্টে রোগীর নিউমোনিয়া ধরা পড়েছে। তীব্র শ্বাসকষ্টের কারণে সে মায়ের দুধও পান করতে পারছে না। ইসরাত জাহানের মতো অধিকাংশ আক্রান্ত শিশুর বয়স ৫ বছরের নিচে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশু বিভাগের এক-তৃতীয়াংশ রোগীই নিউমোনিয়া আক্রান্ত। রোগীর চাপ এতই বেশি যে অনেক ক্ষেত্রে অক্সিজেন সেবা নিশ্চিত করতেও বেগ পেতে হচ্ছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালেও।

চিকিৎসকদের মতে, নিউমোনিয়া মূলত ফুসফুসের একটি প্রদাহজনিত রোগ। চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এই নিউমোনিয়া। তিনি এই রোগের কয়েকটি মূল কারণ চিহ্নিত করেছেন,শিশুর জন্মের সময় ওজন কম থাকা।সময়ের আগে (প্রিম্যাচিউরড) জন্ম নেওয়া।ভিটামিন এ-র অভাব।বাবা-মায়ের ধূমপানের অভ্যাস বা অস্বাস্থ্যকর পরিবেশ ঘনবসতিপূর্ণ ও স্যাঁতস্যাঁতে ঘরে বসবাস।

তিনি আরও পরামর্শ দেন, জন্মের পর প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, কারণ এতে প্রাকৃতিক ভিটামিন এ থাকে যা রোগ প্রতিরোধে সহায়ক।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেঁজুতি সরকার অভিভাবকদের সতর্ক করে বলেন, সর্দি-কাশি ২ থেকে ৪ সপ্তাহে না সারলে এবং কিছু বিশেষ লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। লক্ষণগুলো হলো,শিশুর বুক বেশি দেবে যাওয়া।
ঘন ঘন শ্বাস নেওয়া।মায়ের দুধ পান করতে সমস্যা হওয়া।খিঁচুনি হওয়া।

বিশেষজ্ঞরা নিউমোনিয়া প্রতিরোধে তিনটি মূল বিষয়ের ওপর জোর দিয়েছেন: নিয়মিত টিকাদান, স্বাস্থ্যকর জীবনযাপন এবং পরিচ্ছন্নতা। সরকারি নির্ধারিত টিকার পাশাপাশি ঘন ঘন সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া নগরায়ন ও দূষণের হাত থেকে শিশুদের রক্ষা করতে এবং প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়াতে সামাজিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page