১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ নয়, অবস্থান ষষ্ঠ: সংসদে স্বীকারোক্তি প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? কাজে বিশ্বাসী, আশ্বাসে নয়: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে চুয়েট ভিসি অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্টে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

রাজনীতিতে কেন এলেন? সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী চমক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। ঢাকা সম্প্রতি রাজনীতির মাঠে নামা নিয়ে বিনোদন ও রাজনৈতিক পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে তার এই রাজনৈতিক পথচলা শুরু হয়। যদিও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি তিনি, তবে রাজপথের লড়াইয়ে বিএনপির সঙ্গেই থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

কেন একজন অভিনয়শিল্পী বা নারী হয়ে তাকে রাজনীতিতে আসতে হলো-সোশ্যাল মিডিয়ায় এমন নানা আলোচনা ও নেতিবাচক মন্তব্যের মুখে এবার সরব হয়েছেন তিনি। গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ বার্তায় রাজনীতিতে আসার পেছনের কারণ ও তার ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্ট করেছেন চমক।

রাজনীতি নোংরা লোকের কাজ-এই ধারণা ভাঙতে হবে চমক তার পোস্টে উল্লেখ করেন, দেশের সুস্থ পরিবর্তনের জন্য ভালো মানুষের রাজনীতিতে আসা জরুরি। তিনি বলেন,দেশের সব ভালো মানুষ যদি এটা চিন্তা করে বসে থাকে যে, রাজনীতি নোংরা লোকের কাজ, তাহলে কোনোদিন রাজনীতির প্রেক্ষাপট বদলাবে না। ফলে দেশও বদলাবে না।”

তিনি আরও অভিযোগ করেন যে, ভালো মানুষদের নিরুৎসাহিত করতে একটি অসাধু চক্র কাজ করে। তার মতে, শিক্ষিত ও যোগ্য ব্যক্তিরা রাজনীতিতে এলে যাদের দুর্নীতি বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে, তারাই মূলত কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে বাধা সৃষ্টির চেষ্টা করে।

রাজনীতিই দেশসেবার বড় মঞ্চ,দেশের সেবা করতে হলে রাজনীতিই একমাত্র পথ কি না-এমন প্রশ্নের জবাবে চমক বলেন, দেশের জন্য কাজ করার অনেক উপায় থাকলেও রাজনীতিই হচ্ছে জনসেবার সবচেয়ে শক্তিশালী ও বড় প্ল্যাটফর্ম। ভালো মানুষরা এই ময়দান থেকে দূরে থাকলে পরোক্ষভাবে দেশেরই ক্ষতি হবে বলে তিনি মনে করেন।

অভিনেত্রী চমক তার লেখায় দেশের রাজনীতিতে নারীদের প্রতিবন্ধকতার বিষয়টিও সাহসের সাথে তুলে ধরেছেন। তিনি জানান:দেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী হলেও সংসদে তাদের প্রতিনিধিত্ব এখনো নগণ্য।

প্রভাবশালী বা রাজনৈতিক পরিবার ছাড়া সাধারণ নারীদের রাজনীতিতে আসা অত্যন্ত কঠিন।নতুন কোনো নারী রাজনীতিতে এলে তাকে নানা কুরুচিপূর্ণ তকমা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়।তিনি বলেন, নারীদের জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। যারা নতুন বা বহিরাগত হিসেবে রাজনীতিতে আসছেন, তাদের পথ রুদ্ধ করতেই কিছু অসৎ লোক সামাজিক ও পারিবারিকভাবে হেনস্তা করে থাকে।

সবশেষে রুকাইয়া জাহান চমক জানান, কেবল শখের বশে নয় বরং দেশের সামগ্রিক অবস্থা পরিবর্তন, নারী সুরক্ষা নিশ্চিত করা এবং নারীদের ক্ষমতায়নে অনুপ্রেরণা দিতেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তার এই সাহসী অবস্থানকে ভক্তদের একটি অংশ সাধুবাদ জানালেও, রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন আগামীর রাজনীতিতে নতুন প্রজন্মের শিক্ষিত নারীদের অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব
রাজশাহী ব্যাটালিয়ন (১ সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ডিজিটাল আস্থার সংকট: অনলাইন প্রতারণা ও নিরাপদ নাগরিকতার প্রশ্ন

You cannot copy content of this page