২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার তিনটি প্রধান পরীক্ষা কেন্দ্রে প্রায় ১২০০ পরীক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিনের ব্যক্তিগত অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

পরীক্ষার্থীদের মানসিক মনোবল বৃদ্ধি এবং তীব্র গরমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাতকানিয়ার গুরুত্বপূর্ণ তিনটি কেন্দ্রে পৃথক টিমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়,শেরে বাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এখানে নেতৃত্ব দেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল নেতা আনিসুল ইসলাম, জামশেদ আলম ও ইউনুস নুরী।

সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা এ. কে. করিম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুনতাসির এবং শহীদুল ইসলাম জিসান।সাতকানিয়া মডেল হাই স্কুল কেন্দ্র, তদারকি করেন উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ফরহাদ, কায়সার হামিদ এবং কলেজ ছাত্রদলের সংগঠক মোহাম্মদ মেসবাহ।

কর্মসূচি বিষয়ে মূল উদ্যোক্তা ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিন এক গঠনমূলক বিবৃতিতে বলেন: ছাত্রদলের মূল ভিত্তিই হলো শিক্ষা, ঐক্য ও প্রগতি। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কাণ্ডারি। পরীক্ষার এই লগনটিতে তারা যেন কোনো প্রতিকূলতার শিকার না হয় এবং হাসিমুখে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই ছাত্র রাজনীতি হোক মেধা ও মানবিকতার ধারক। কেবল মিছিল-স্লোগান নয়, সাধারণ শিক্ষার্থীর প্রয়োজনে পাশে থাকাই আমাদের প্রকৃত নৈতিক দায়িত্ব। আগামীতেও দক্ষিণ জেলা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে রাজপথে এবং সেবার ময়দানে অগ্রণী ভূমিকা পালন করবে।

তীব্র দাবদাহের মধ্যে পরীক্ষা কেন্দ্রের সামনে পানির সংকট নিরসনে ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ অভিভাবকরা। তারা জানান, পরীক্ষার্থীদের কলম, স্কেলসহ প্রয়োজনীয় সামগ্রী এবং ঠান্ডা পানির এই ব্যবস্থা অনেককে দুশ্চিন্তামুক্ত করেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষা ও জনবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page