২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিএসপি ডেস্ক রিপোর্ট >>> সাবেক স্পিকার ও আওয়ামী লীগ সরকারের সময়ের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাটি হত্যা মামলা নয়, অন্য ধারার মামলা।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলা বর্তমানে ডিবি তদন্ত করছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে রিমান্ডে নেওয়া হবে কি না সে বিষয়ে তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কেউ কেউ গ্রেপ্তার হলেও শিরীন শারমিন চৌধুরী তখন থেকে প্রকাশ্যে আসেননি। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।সরকার পতনের পর কয়েকজন শীর্ষ ব্যক্তিসহ শতাধিক মানুষ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়। তাদের মধ্যে কয়েকজনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে সময় শিরীন শারমিন চৌধুরী সেনা হেফাজতে আছেন বলে গুঞ্জন ওঠে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।এর আগে ২০২৪ সালের আগস্টে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক স্বর্ণকারিগর গুলিতে নিহত হওয়ার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।উল্লেখ্য, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রবেশ করেন শিরীন শারমিন চৌধুরী। পরে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে গেলেও নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত পূর্বের স্পিকার দায়িত্বে থাকার বিধান রয়েছে। তবে সে সময়ের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page