৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মহাদেবপুরে ইউপি চেয়ারম্যানের চাউল কলে ডাকাতি : দুই লাখ টাকা লুট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ>>>

নওগাঁর মহাদেবপুরে একটি চাউল কলে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ দুই লক্ষ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সোমবার (২৯ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক পাকা সড়কের পাশে বাগাচারা নামক স্থানে আপন চিন্তা অটোমেটিক চাউল কলে এই ডাকাতি সংঘটিত হয়।
ওই চাউল কলের মালিক ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র জানান, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ডাকাত তার চাউল কলের পিছন দিকের প্রাচীর টপকে ভীতরে ঢোকে। তারা মিলের ফোরম্যান ফারুক হোসেন, ম্যানেজার বৈদ্যনাথ চন্দ্র, হামিদুর রহমান ও কয়েকজন পাহারাদারকে বেঁধে রেখে বেদম মারপিট করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ফোরম্যানের কাছ থেকে স্টীল আলমিরার চাবি নিয়ে সেখান থেকে নগদ দুই লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।এব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। ডাকাতির সাথে জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page