১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

সময়মতো শ্রমিকের পাওনা পরিশোধ করা মালিকের দায়িত্ব -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

খুলনা সদর প্রতিনিধি>>>

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মালিক-শ্রমিক উভয়ে মিলে কলকারখানার সকল সমস্যা সমাধান করা যায়। সময়মতো শ্রমিকের পাওনা পরিশোধ করা মালিকের দায়িত্ব।প্রতিমন্ত্রী আজ (রবিবার) বিকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে খুলনা জেলার সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কলকারখানার শ্রমিক-কর্মচারীদের যাবতীয় পাওনাধি পরিশোধের বাস্তব অবস্থা, মিলের উৎপাদন ও পরবর্তী করণীয় নির্ধারণ সংক্রান্ত ত্রি-পক্ষীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, নির্দিষ্ট সময়ে শ্রমিকের পাওনা পরিশোধ করলে শ্রমিকের যেমন জীবনমান উন্নয়ন হয়, তেমনি তাদের দ্বারা মিলের উৎপাদন বৃদ্ধি পায়। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধশালী হয়। বর্তমান সরকার শ্রমিকবান্ধব, তাদের স্বার্থসুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্ধ মিলগুলো চালু করে শ্রমিকের বকেয়া পাওনাগুলো পরিশোধ করার জন্য মিল মালিকদের প্রতি নিদের্শনা প্রদান করেন শ্রম প্রতিমন্ত্রী।খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ হাফিজুর রহমান, কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোসফেকুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক ডাঃ নবীন কুমার হাওলাদার। সভায় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।এর আগে শ্রম প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page