২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এশিয়ান গেমস: অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য কোচ ও ক্রীড়াবিদ পাঠানোর নির্দেশ প্রতিমন্ত্রীর মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে ৪.৫ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল জাহাজ কাটার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ চট্টগ্রাম ডিসির ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ছাত্ররাজনীতির অন্দরমহলের গল্প ঢাকার ৪১৬ বছর পূর্তি: ঢাকাই সিনেমার ৫৮ গুণীজনকে সম্মাননা প্রদান ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ জাহ্নবী কাপুর, ৫৫২টি লিংক সরানোর নির্দেশ শরীফ ওসমান হাদি মামলার তদন্ত ও আসামিদের প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য সোবোসলাইয়ের শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের মাঠে ড্র লিভারপুলের
আন্তর্জাতিক:
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার
     
             

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে, তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করেন- নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো, দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদ, রক্তের ওপরে দাঁড়িয়ে ওখানে (সরকারে) আছে। তারা যদি এমনটা করে থাকে, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনও সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে।’মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীকে আইনি কোনও বাধা নেই। কিন্তু নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও অভ্যুত্থান পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, না হলে কারও চাপে পড়ে। এটা কখনও মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে আশা করি।’এনসিপি এককভাবে নির্বাচনে যাবে কি না- এমন প্রশ্নে এই নেতা বলেন, ‘কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। নির্বাচনকে সামনে রেখে যখন অনেকগুলো রাজনৈতিক দল একই পথে হাঁটবে, তখন দাবি, চিন্তাভাবনা, দেশ এবং জনগণের স্বার্থে কাজ করার বিষয়গুলো মিলে যায় তখন হতেই পারে- জনগণের হয়ে একসঙ্গে কোনও দলের সঙ্গে নির্বাচনে যাওয়ার। এনসিপি এ বিষয়গুলোকে পজিটিভভাবেই দেখছে। কিন্তু এনসিপি থেকে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের যেকোনও ভার্সন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী কোনভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের ভালো মানুষরা একত্রিত হয়ে যদি আরেকটি রাজনৈতিক দল গঠন করতে চায় করুক, এতে আমাদের কোনও সমস্যা থাকবে না।’তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে। অথচ টয়লেটের পাশে ছোট্ট একটা ঘর ছাড়া আর কিছুই নেই। সুতরাং যেকোনও রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গেলে আগের ক্রাইটেরিয়া মানলে হবে না। অবশ্যই সবকিছু যাচাইবাছাই করেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’সম্প্রতি একটি গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘সাক্ষাৎকারে উনি বলেছেন, যে ভাইকে দেশে রেখে এসেছিলেন সে ভাইকে দেশে যেয়ে দেখতে পারবেন না, ওনার যেই ঘরে সারা জীবনের স্মৃতি সেই ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। উনি যে সুস্থ মাকে দেখে গিয়েছিলেন, ওই সুস্থ মাকে অসুস্থ করে ফেলা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের সহমর্মিতা থাকবে। আগামীর বাংলাদেশে আমরা আর এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। এই যে ব্যথা বেদনা, তার এসব কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি, তার এরকম হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটানো হয়েছে। তাদের ব্যথাগুলো যেন স্থানীয় পর্যায়ে প্রকাশ হয় এবং যারা করেছে তাদের বিচার হয়। এগুলো কে করেছে? আওয়ামী লীগ করেছে। সুতরাং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের অর্থের বিনিময়ে অথবা কোনও সুযোগ-সুবিধার বিনিময় যেন আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয়। বিএনপির সেন্ট্রাল কমান্ড থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে পর্যন্ত তারা যেন এ বিষয়টিতে কঠোর থাকে। আবার যদি আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসে তারা কেউ মাফ পাবে না। সুতরাং আমরা এই আহ্বান টুকু জানাই। তার ব্যথার সঙ্গে আমরাও সমব্যথিত। আমরা চাই ওই খুনিরা আর যেন কোনোভাবেই দেশে আশ্রিত না হয়।’সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page