৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জৈন্তাপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণে মাঠ দিবস পালিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত রমজান রুপজান বাগেরখাল একাডেমি মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।২৭ মে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এই মাঠ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর (শস্য) সিলেট অঞ্চলের অতিরিক্ত উপ পরিচালক ফারুক হোসাইন। সভায় উন্নত মানের জাড়া লেবু চাষাবাদ সহ কৃষি কাজে এগিয়ে আসতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জাড়া লেবুর স্বাদ ও চাহিদা দেশের গন্ডি পেরিয়ে সূদূর ইউরোপে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অত্যান্ত সুস্বাদু এবং রোগপ্রতিরোধ ক্ষমতা থাকায় সাইট্রিক এসিড জাতীয় এই পন্যটি উৎপাদনের মূখ্য কৃষি এরিয়া হচ্ছে জৈন্তাপুর উপজেলা বাগেরখাল সহ প্রত্যন্ত এলাকায়। সারা দেশে চাষবাদে ও সফল বাজারজাত করনে জৈন্তাপুরের মাটিতে সর্বোচ্চ পরিমান ফলন হওয়ায় এটিকে উপজেলা পর্যায়ে জৈন্তাপুরের ব্রান্ডিং পন্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার অন্যতম দাবীদার এবং তা প্রকৃয়াধীন। এসময় মাঠ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য রফিক আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ।ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ইশতিয়াক আহমেদ’র পরিচালনায় মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, স্থানীয় কৃষক মোহাম্মদ আলী, এমদাদ উল্লাহ, হেলাল আহমদ, সায়েম আহমদ ও লোকমান উদ্দিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page