৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়া ভূমি অফিস যেন ব্যাংকের উপ শাখা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ভূমি অফিস—সরকারি অফিস, কিন্তু কাজের গন্ধে নয়, ঘুষের দুর্গন্ধে এখন ভরপুর এ যেন ভূমি অফিস নয় ব্যাংকের উপ শাখা । ভূমি সংক্রান্ত যেকোনো কাজ করতে গেলে মানুষের হাতে আগে কাগজ নয়, গুনতে হচ্ছে টাকার বান্ডিল। অভিযোগ উঠেছে, এই ঘুষ বাণিজ্যের মূল নায়ক নাজির কাম ক্যাশিয়ার রিমন বড়ুয়া।

ভুক্তভোগীরা জানান, শুনানির তারিখ ঠিক করতে হলে রিমন বড়ুয়ার হাতে নগদ টাকা গুনতে হয়। টাকা না দিলে তারিখের জন্য মাসের পর মাস ঘুরতে হয় অফিসে। কেউ যদি ঘুষ না দেয়, সে ফাইল পড়ে থাকে বছরের পর বছর।

শুনানির পর রায়ের কপি পেতেও দিতে হয় একই অঙ্কের টাকা। আইন অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে রায়ের কপি পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয় না। রিমনের পকেটে ঘুষের টাকা না ঢুকলে কপির জন্য হাহাকার করলেও কাজ হয় না।

সরকারি ফি’র বাইরে এভাবে খোলাখুলি ঘুষ দাবি এখন যেন নিয়মে পরিণত হয়েছে সাতকানিয়া ভূমি অফিসে। মানুষ বলছে—এ অফিসে ন্যায্য কাজও করতে হলে ঘুষের টাকার গন্ধ না ছড়ালে ফাইল নড়ে না!

ভূমি অফিসের কাজ করতে যাওয়া সাধারণ মানুষ বলছে, ফি তালিকায় যেটা লেখা আছে, সেটা শুধু নামেই আছে। বাস্তবে কাজ করতে গেলে আগে রিমন বড়ুয়ার হাতে গুনতে হয় নগদ টাকা। শুনানির তারিখ দিতে গেলে ৫ হাজার টাকা না দিলে তারিখই পড়ে থাকে বছরের পর বছর। মামলা পেন্ডিং, মানুষ দৌড়াচ্ছে—তবু কাজের গতি নেই। শুনানির পর যখন রায়ের কপি দরকার হয়, তখনও একই কাণ্ড। সরকারি ফি মিটিয়েও রায়ের কপি পেতে হয় ঘুষের পাহাড় পেরিয়ে। ৫ হাজার না দিলে মাসের পর মাস পচে যায় ফাইল, আর কপির জন্য মানুষ ঘুরতে থাকে।

নোমান নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, ভূমি অফিসে গিয়ে মনে হয় আমরা দেশের নাগরিক না, ভিক্ষুক। শুনানির তারিখ নিতেও ঘুষ, রায়ের কপি নিতেও ঘুষ—এ কেমন রাষ্ট্র! তার পরিবার থেকে রিমন বড়ুয়া মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান তিনি। এছাড়া জিটিভির সাংবাদিক হারুন আর রশিদ জানান, তার এক নিকটাত্মীয় থেকে রিমান বড়ুয়া সাত হাজার টাকা ঘুষ নিয়েছেন।

নাজির কাম ক্যাশিয়ার রিমন বড়ুয়ার নামেই এখন ক্ষুব্ধ মানুষের আঙুল উঠছে। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি শুধু ঘুষ নিচ্ছেন না, বরং ঘুষের নিয়ম বানিয়ে ফেলেছেন। ভুক্তভোগীরা বলছেন, রিমনের হাতে টাকা দিলে ফাইল চলে যায় উপরে, না দিলে ফাইলের ধুলোও ঝাড়ে না কেউ।

অনেকেই জানালেন, সরকারি নিয়মকানুন না জেনেই তাকে মানতে হচ্ছে, কারণ তার হাতে ক্ষমতা—ফাইল ধরে রাখার, কাজ আটকে দেওয়ার ক্ষমতা। মানুষের ক্ষোভ আর আর্তনাদ প্রতিদিন সাতকানিয়া ভূমি অফিসে ভিড় করছে অসংখ্য মানুষ। কেউ আসছে জমির কাগজ ঠিক করতে, কেউ মামলার তারিখের জন্য, কেউ রায়ের কপি হাতে পেতে। কিন্তু সবার মুখে এক কথা—“ঘুষ ছাড়া কাজ হয় না।”

রিনা আক্তার নামে এক ভুক্তভোগী বলেন নামজারী ফাইল অনুমোদনের জন্য আমার কাছ থেকে  এই নাম্বার থেকে ফোন করে -০১৮২৭৪০২৭৪৭ দুই হাজার টাকার চাইছে,আমার নামজারির ফাইললে টাকা দিতে চাইনি বলে ফাইলটি খারিজ করে দিছে,যার মামলা নম্বর
১৪৯১(IX-I)/২০২৫-২৬ এখন আবার নতুন ভাবে আমাকে আবেদন করতে হইছে,এই অপরাধগুলো  অফিসে দেখার যেন কেউ নাই। কেন আমার ফাইল সার্ভেয়ার কানুনগো প্রতিবেদনের পর বাতিল হল এটাই উপজেলা প্রশাসনের কাছে আমার প্রশ্ন।

এক বয়স্ক মানুষ বললেন, আমি জীবনে প্রথমবার জমির কাগজের জন্য ঘুষ দিলাম। না দিলে কাজই হচ্ছিল না। দেশের স্বাধীনতা হলো আমাদের জন্য—নাকি ঘুষখোরদের জন্য?এ বিষয়ে রিমন বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার  যোগাযোগের চেষ্টা করা হলেও সে কল রিসিভ না করাতে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতকানি উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অফিসে কোন কর্মকর্তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ প্রমাণিত হয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ সাদি উর রহিম জাদিদ’র সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, আসলে এ বিষয়ে আমি অবগত নয়, তবে তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর যদি কেউ কোন অভিযোগ দিয়ে থাকেন,তা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের
পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি।
ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।
চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

You cannot copy content of this page