৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ ব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের রমিজ বিপনিস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নোমান বখত পলিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, জিতেন্দ্র তালুকদার পিন্টু,জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কুরুনা সিন্ধু চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান সেন্টু,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়েব চৌধুরী,সাধারন সম্পাদক জুবের আহমদ অপু,বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া,সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম তপনসহ জেলা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ও সাধারন সম্পাদক নোমান বখত পলিন বলেছেন,বিএনপি ও জামায়াত শিবির দেশকে অস্থিতিশীল করতেই আন্দোলনের নামে সহিংসতা ছড়াতে চাচ্ছে। তারা বলছে দেশে গনতন্ত্র নাই,মানুষের নাকি কথা বলা,ভোট ও ভাতের অধিকার নেই অথচ তারা (বিএনপি) দেশের প্রতিটি জায়গাতে অবাধে সভা সমাবেশ করে সরকারের সমালোচনা করছেন, টেলিভিশনের বিভিন্ন টকশোতে গিয়ে বড় বড় কথা বলছেন। নেতৃবৃন্দরা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তারকৃত চাদেঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন এই হাওরের জেলা সুনামগঞ্জের মাটিতে স্বাধীনতা বিরোধ জামায়াত শিবির ও বিএনপি পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইলে মুজিব ও শেখ হাসিনার আদর্শের প্রতিটি সৈনিকরা রাজপথে থেকে তাদের মোকাবেলা করার হুশিয়ারী উচ্চারন করেন তারা। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page