২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

আরও কিছু মনের কথা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি শাহাদাত হোসেন তালুকদার>>>

মত প্রকাশের ধারা ধরণ গতি আকৃতি প্রকৃতি যাই বলেন না কেন তার মাঝে ভিন্নতা থাকা বাঞ্চনীয় বা থাকবেই,
অনুকরণ বলতে বুঝি সম সৃষ্টি এমন সৃষ্টিকে কোনো মূল্যায়নে সৃজন বলা যাবে না,
কারণ প্রতিটি মনের অনুভব অনুভুতি চিন্তা চেতনার ভিন্নতার কারণে সৃষ্টির রহস্যের প্রতি মানুষের এত আগ্রহ অনুগ্রহ ও কৌতুহল।

সাহিত্য চর্চার ক্ষেত্রে লেখা বা কোন লেখকের সৃষ্টিতে গতানুগতিক ভুল বা মনের অজান্তে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে,কারণ আমরা কেউ ভুলের উর্ধ্বে না,
যেহেতু একজন লেখক তার লেখা পত্রস্থ করার সময় হটাৎ স্মরণে আসা একটি উপযুক্ত ও রসালো শব্দ বা বাক্যকে স্পর্শ করতে গিয়ে লিখনী নিজেই তার উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে এগুতে কলম তাড়া করে,
আমার মত বয়সের লোকজনের জন্য ব্যাপারটা কখনো বা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়।

লেখার জ্ঞানটা কিন্তু আপনার প্রাতিষ্ঠানিক সনদ সার্টিফিকেট দ্বারা সৃষ্টি হয়না,আপনার যেই চর্চা সাধারণ জীবন ডিঙিয়ে আরও অতিরিক্ত কিছু ভাববার অবকাশ অথবা অনুভবের সাধ্য সামর্থ্য যার অন্তরে বা লিখনীতে নিহিত থাকে আমার মতে সে তিনিই হন একজন লেখক বা কবি কি সাহিত্যিক,
কেননা বধির কিংবা কালো কুৎসিত যে কেউ তার সৃজন বিন্যাসের ফলে কবি বা লেখক হতে পারেন যদি তার লেখনীর সৌরভ ও সুবাসে পাঠক হৃদয়ে স্থান করে নিতে পারা বা বিমুগ্ধ করতে সক্ষম হন।

শুধু কবি হওয়ার জন্য কোন লেখক আছে বলে অন্তত আমার মনে হয় না,
এই সচরাচর ধারা বা নিয়মের বাইরে যদি কেউ থাকে তবে ধরে নিতে হবে ইতিপূর্বে বা ইদানিং আমাদের কাছে বিরক্তি আপত্তি অস্বস্তি পর চরম বিভ্রান্তির যেই ব্যাপারটা নজরে আসে সেটি হলো কবিতা চোরের প্রাদুর্ভাব,
তাদের মনে রাখা উচিৎ হবে,আমরা সবাই মানুষ কিন্তু কেউ কারো মত না,মানুষের হৃদয় মেধা মনন মস্তিষ্ক তথাপি তার অজস্র সৃষ্টি ও সৃজন ভান্ডার থেকে
দু’ একটি কবিতা কি়ংবা লেখা চোরি হয়ে গেলে এতে প্রকৃত লেখকের তেমন কিছু যায় আসে না কারণ তার তো সৃষ্টির কোন অভাব নাই সেই তো সৃষ্টির মাঝে বেঁচে থাকে।

সুপ্রিয় পাঠক মহলে অনুরোধ ও বিনয়ের সহিত বলতে চাইব যে সবার লেখা পড়তেই হবে এবং তাতে কমেন্ট করা বাধ্যতা মূলক তা কিন্তু নয়,
লেখকের পরিবেশনায় পাঠকের মন গলানোর মত খোরাক না থাকলে তা এড়িয়ে অন্য কোন পাঠকের জন্য ছেড়ে দেওয়া উত্তম,
কেননা আমাদের স্ব প্রণোদিত সাহিত্য চর্চার জগতে আমরা কেউ কারো শিক্ষক বা ছাত্র নই,ইহা ছাড়া পোস্টিং পরবর্তী লেখা এডিটের সুযোগে যার যার ত্রুটি গুলো লেখকের নিজের চোখে ধরা পড়ে,
সেহেতু এতে অস্থিরতার কারণ নেই,
আমরা সবাই একে অপরের সুখে দুখে স্বজন পরিজন এবং আনন্দ বেদনার জীবনে প্রত্যেকেই মানবতার ও মহানুভবতার জন্য সবাই সবার।

আমার এই আলোচনা কাউকে লক্ষ্য বা উদ্দেশ্য করে নয় বরং আপনারা সবার সাথে আমার ব্যক্তিগত মত বিনিময় ও নিজস্ব আলোকপাত স্বরূপ এই ছোট্ট নিবেদন,
সুস্থ ও সুন্দর থাকুন,সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page