৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পটুয়াখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা প্রদান…

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নাসির উদ্দীন তালুকদার পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মিঠাপুকুর সংলগ্ন পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারে একাদশ জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য এড. মো. শাহজাহান মিয়া ২০২২-২০২৩ অর্থ বৎসরে তার অনুকূলে ঐচ্ছিক তহবিলের পাঁচ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠিত।বৃহষ্পতিবার (২৫ মে) বিকাল ৫ টায় অগ্নিকান্ড ঘটনার সন্নিকটে টাউন উচ্চ বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সদস্য এড. রাধা কিশোর সদাইর উপস্থাপনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের প্রতিজনের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্যের সহধর্মীনি মমতাজ শাহজাহান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. তারিকুজ্জামান মনির, জেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আরিফুজ্জামান রনি, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কাউন্সিলর জাহিদ হোসেন, মহিলা কাউন্সিলর নাদিরা আক্তার পারুলসহ স্থানীয় আওয়ামীগের নেতৃবৃন্দ। এ চেক বিতরন কার্যক্রমে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার পিআইও মোঃ রফিকুল ইসলাম এ এমপির ব্যক্তিগত সহকারী এড. লিটন।চেক প্রাপ্তরা হচ্ছেন- স্বপন দাস, অমিত দাস, সজল কর্মকার, অঞ্জন দাস, মো. আছাদ, শান্তি ঘোষ, সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম, কাজী জাকির হোসেন, অনিক পাল, আলহাজ্ব হারুন অর রশিদ, আবু মিয়া, মিলন দাস, গোসাই ঘোষ, হাসি রানি দাস, অর্নিবান সুকুল, রমেন সরকার, শিবু কর্মকার, অথৈ সাহা, মনি রানী দাস, পরিমল কর্মকার, চৈতি দাস, মিতু রানী দাস, সন্ধ্যা রানী দাস, বীনা রানী দাস, কমল কুলু, সনজিব কর্মকার, শ্যামল চন্দ্র, ফোরকান হাওলাদার, বীনা দাস, সোহরাব মৃধা, অর্চনা রানী দাস, অঞ্জনা রানী কর্মকার, মো. সামসুর রহমান, নুরুল ইসলাম সিকদার,নাসির আকন, সুব্রত দে গোপাল, অয়ন সাহা, সোহাগ, হেলেনা, মোঃ আব্বাস, মোস্তফা মৃধা, দুলাল, মমতাজ বেগম, লিলি বেগম, আব্দুস সোবাহান,শাহজাহান খান, কানন বালা দাস ও উজ্জ্বল রানী শিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page