১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী সখিপুরে চাঞ্চল্যকর শিশু সামিয়া হত্যার আসামী সাব্বির-এর  মৃত্যুদন্ড মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা চট্টগ্রাম সাতকানিয়া আগুনে পুড়ে ৫বাড়িঘর ভস্মিভূত! বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মোংলা উপজেলা ও পৌর আ’লীগ।আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি হত্যার রাজনীতিতে নেমেছে বলে মন্তব্য করে বক্তারা বলেন, তারা (বিএনপি) হত্যার রাজনীতি করে। জিয়াউর রহমান আওয়ামী লীগের ২২ হাজার নেতাকর্মী হত্যা করেছিলেন। খালেদা জিয়াও হত্যার রাজনীতি করেছেন। শুধু ২১ আগস্ট নয়, বিএনপির পরিচালনায় আমাদের আরও অনেক কর্মসূচিতে হামলা চালানো হয়েছিল।সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, আইন অনুযায়ী দেশের যে কোন নাগরিককে হত্যা প্রচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ। জননেত্রী শেখ হাসিনার কল্যাণে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামাত চক্রান্তে মেতে উঠেছে। তারা দেখেছে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। তারা একাধিকবার বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিএনপি-জামাত যদি কোনভাবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করব।সংবাদ সম্মেলনে এর প্রতিবাদে বক্তারা বলেন ,এ ধরণের ঘৃণিত রাজনীতির অবসান চায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও হত্যার হুমকি দাতা বিএনপির ওই নেতা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page