৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের ত্রৈমাসিক সভা। সামাজিক সমস্যা ও কুসংস্কার দূরীকরণ এবং বিদ্যমান সরকারি সেবা সমূহের অধিকতর ব্যবহারের মাধ্যমে সকল কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে সংগঠন।সোমবার (২২ মে) দুপুরে পটুয়াখালী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সংগঠনটির জেলা সমন্বয়কারী তাসনীম বিনতে মনিরের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পত্নী ও সমাজ সেবিকা আয়েশা হুমায়রা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলার সহকারী কর্মকর্তা মোঃ সুফিয়ার রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবরিনা শাহনাজ, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম, জেলা সদস্য হাসিবুর রহমান, জেলা সমন্বয় কারী তাসনীম বিনতে মনির, সহ সমন্বয়কারী মেহেদী হাসান রিফাতসহ অন্যান্য সদস্যরা। সভায় অতিথিরা জেলা, উপজেলা ও ইউনিয়ন কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি সক্রিয়করণ, ভবিষ্যত প্রজন্মের সঠিক, সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে উঠতে কিশোর কিশোরী যৌন প্রজনন স্বাস্থ্যসেবা আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ, সেবাদাতা ও গৃহিতাদের সহনশীল ও বন্ধু সুলভ আচরণের জন্য প্রস্তুত করাসহ কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কিশোর কিশোরী কর্ণারের ভৌত অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ণ এবং গোপনীয়তা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page