১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

বিএনপির আন্দোলন, গাড়ি বসে গেলে স্টার্ট দেওয়ার মতো -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুন্নবী আহম্মদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

বিএনপির আন্দোলন গাড়ি বসে গেলে স্টার্ট দেওয়ার মতন। গাড়ি অনেকদিন বসে থাকলে মাঝে মধ্যে স্টার্ট দিতে হয়, না হলে গাড়ে বসে যায়। বিএনপি দলটা তো বসে গেছে, সে জন্য তারা মাঝে মধ্যে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা দেয়।আজ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন ওপেনিং সেরেমনি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, বিশ^ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণ যোগ্যতা বা আস্থা কতটুকু সেটি বুঝতে বিএনপির নেতারা ব্যর্থ হয়েছেন। কারণ যে বিশ^ব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল সেখানে তারা এখন ঘোষণা করেছে বাংলাদেশকে ২.২৫ ডলার সহায়তা করবে। এছাড়াও জাপান বলেছে ৩০ বিলিয়ন ইয়েন বাংলাদেশ কে সাহায্য করবে। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে একটি অনুপ্রেরণা। যাদের দৃষ্টি শক্তি ও বোধ শক্তি আছে তারা এগুলো বুঝতে পারে। বিএনপির নেতারা কেনো দৃষ্টিহীন, বোধ শক্তিহীন হয়ে গেলেন সেটা আমার কাছে বোধগম্য নয়।এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১৬ই মে জাতিসংঘে শেখ হাসিনা ইনিসিয়েটিভ হিসেবে তার যে কমিউনিটি ক্লিনিক, সেটির জন্য প্রস্তাব এনে ধন্যবাদ জানিয়েছেন। এবং সে প্রস্তাবে বাংলাদেশের সাথে কো-স্পন্সার হয়েছেন বিশে^র ৭১টি দেশ। এর পরও কি বিশ^ব্যাপী শেখ হাসিনার প্রতি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত? এখন শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের নেতা নয় বিশ্বনেতায় পরিনত হয়েছেন।ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য এম. সেকান্দার খান এর সভাপতিত্বে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা ভাইস চেয়াম্যান সায়েদ আল নোমান, সজল কান্তি বড়–য়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্র-ছাত্রীদের উদেশ্য করে বলেন, আজকাল জীবন সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্রমাগত যন্ত্রের ব্যবহারের সাথে সাথে মানুষ যন্ত্রের মতন আচরণ করছে। মানুষের মন থেকে অপরের জন্য মমত্ববোধ, সহমর্মিতা হাড়িয়ে যাচ্ছে। তবে জীবন শুধু নিজের জন্য নয়। জীবন দেশ, সমাজ ও দেশের মানুষের জন্য। স্বপ্ন শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্যও দেখতে হয়। মানুষ তখনই একজন সত্যিকার অর্থে মানুষ হয় যখন সে তার চরিত্রে মেধা, দেশাত্মবোধ, মমত্ববোধের সমন্বয় ঘটাতে পারে। ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি করে কাজ করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page