১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ায় মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু, ঠাকুরগাঁও প্রতিনি

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। রোববার ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলাটি জমা দেন।মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার বেগুনবাড়ী গ্রামের মো: আবেদ আলীর মেয়ে জেসমিন বেগম (৩১) এর ২০১৩ সালের ২২ মার্চ ইসলামী শরিয়াহ অনুযায়ী পাশ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পশালবাড়ী গ্রামের মো: ইয়াছিন আলীর ছেলে মো: রাশেদ (৩৫) এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে জিহাদ নামে ১১ বছর বয়সী পুত্র ও রাশিকা নামে ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। পরিবারের লোকজনের কু-পরামর্শে বিয়ের পর থেকেই রাশেদ তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে অন্যত্র দ্বিতীয় বিয়ে করে। কিন্তু যৌতুকের দাবিতে রাশেদ বিভিন্ন ভাবে নির্যাতন করলেও জেসমিনের পরিবার গরীব হওয়ায় টাকা দিতে পারেনি। এ অবস্থায় যৌতুকের টাকা না পেয়ে গত ১লা মে রাশেদ ও তার পরিবারের লোকজন জেসমিন বেগমকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। জেসমিন তার বাবার বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তিতে এ বিষয়ে মামলা করতে চাইলে রাশেদ আপোষ মিমাংসার কথা বলে কালক্ষেপন করলেও জেসমিনকে বাড়িতে নিয়ে যায়নি। পরে গত শনিবার জেসমিনের বাবার বাড়িতে আপোস মিমাংসার শালিস বৈঠকেও যৌতুকের ৩ লাখ টাকা না দিলে জেসমিনকে ঘরে ফিরিয়ে নিবে না বলে জানিয়ে দেয় রাশেদ ও তার পরিবার। কোন কুল কিনারা না পেয়ে জেসমিন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা মতে প্রার্থনায় এ মামলাটি দায়ের করেন।আদালত মামলাটি আমলে নিয়ে মো: রাশেদকে আগামী ২০ জুন স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। মামলায় আসামীরা হলেন জেসমিনের স্বামী মো: রাশেদ, শ্বাশুড় মো: ইয়াছিন আলী (৬০), শ্বাশুড়ী মোছা: আছমা বেগম (৫৫), দেবর মো: রাসেল (২৮)।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page