১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

মহাদেবপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন, দোওয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।বুধবার (১৭ মে) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুলবুল সিনেমা হল এলাকার দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকতার পর সকাল ১০টায় সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাসস্ট্যান্ড মাছের মোড় বটতলায় আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি শ্রী অতিম কুমার ব্যাণার্জী বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, যুগ্ম আহ্বায়ক মাস্টার খোন্দকার আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।এসময় আনন্দ শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, সহ-সভাপতি ডা: মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপ-দপ্তর সম্পাদক মাস্টার ফণি ভূষণ মহন্ত, রাইগাঁ ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান সরদার আরিফ, সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি তাপস সরদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, কৃষক লীগের নেতা সাংবাদিক সুমন কুমার বুলেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুছা আল আশআরী প্রমুখ।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র
আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব

You cannot copy content of this page