২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি ৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম কোন পথে হাঁটছে বাংলাদেশ? মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-১৮ নগরকান্দায় সরকারি আশ্রায়ণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু মোরেলগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মহেশখালীতে ২৬ মামলার আসামি চকরিয়ার সাবেক চেয়ারম্যান নবী হোসাইন প্রকাশ (নইব্বা ডাকাত) গ্রেফতার রুহিয়ায় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন মোড়ে তীব্র যানজটে জনভোগান্তি চরমে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ উপজেলার প্রতিনিধি

শিবগঞ্জ পৌরসভার রসুলপুর-শেখটোলা-স্টেডিয়াম-কারবালা-হাসপাতাল-উপজেলা পরিষদ-পাইলিং মোড় দিয়ে সড়ক ও জনপদের যে সড়কটি রয়েছে তা দিয়ে প্রতিদিন হাজারও যানবাহন ও পথচারি চলাচল করে। এ সড়কের মনাকষা মোড়টি অন্যতম জনবহুল হওয়ায় এখানে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজটের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় পৌরসভার অনুমোদন ছাড়াই অপরিকল্পিত দোকান-পাট, রেস্তোরা, ওয়ার্কশপ ইত্যাদি গড়ে উঠা। প্রভাবশালী ব্যক্তিরা সড়কের জায়গাএগুলো নির্মাণ করেছে। তাছাড়া সড়কের উপরে যত্রতত্র অটো, সিএনজি, মাহেন্দ্রা, ভুটভুটি পার্কিং করা হয় প্রতিদিনই। শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন বলেন এ মোড়টি যানজট মুক্ত রাখতে পৌরসভা থেকে প্রতিদিন ২ শিফ্টে পৌর ট্রাফিক মোতায়েন থাকে। মাঝে মাঝেই সিএনজি, অটো চালকরা পৌর ট্রাফিকের সাথে বিবাদে লিপ্ত হয়। সরেজমিনে স্থানটি পরিদর্শনে দেখা গেছে কয়েকটি রেস্টুরেন্ট শিবগঞ্জ পৌরসভার ড্রেনের উপর চুলা নির্মাণ করেছে। যা থেকে আগুন, গরম তেল, গরম পানি ছিঁটে পথচারিরা দুর্ঘটনার শিকার হওয়ার সমূহ আশংকা রয়েছে।রাস্তায় এক পাশে ড্রেনের ব্যবস্থা থাকলেও এবং তা প্রতিদিন পরিষ্কার করা হলেও রেস্টুরেন্ট সহ আশে পাশের দোকান গুলোর ময়লা আবর্জনা গুলো ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলে দেয় সেখানে ড্রেনের পানি নিস্কাাষন বন্ধ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে শিবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান হোটেল ও রেস্তোরার মালিকেরাকে একাধিকবার রাস্তার পাশ থেকে চুলা সরিয়ে নিতে ও ড্রেনে ময়লা আবর্জনা না ফেলার জন্য নির্দেশ দিলে গ্রাহ্য করছে না।শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম জানান- সড়কটির প্রস্থ প্রয়োজনের তুলনায় খুবই সংকীর্ণ। প্রয়োজন সড়কটি প্রশস্ত করা। সড়কটি সড়ক ও জনপদের হওয়ায় পৌরসভা সড়কটি প্রশস্ত করার ক্ষমতা রাখে না। মোড়টিতে পুলিশের টহল ও আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমেঅবৈধ স্থাপনা অপসারণ এবং রাস্তার উপর অটো, সিএনজি, মাহেন্দ্রা, ভুটভুটি দাঁড়িয়ে থাকা বন্ধ করতে পারলে মোড়টি যানজট মুক্ত হবে। এ ব্যাপারেতিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলনে শিবগঞ্জ মনাকষা মোড় থেকে রসুলপুর মোড় পর্যন্ত অতিরিক্ত যানজট রোধেএখানে একটি একজন পুলিশ নিয়োগ দেয়াসহ অন্যান্য ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page