৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন মোড়ে তীব্র যানজটে জনভোগান্তি চরমে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ উপজেলার প্রতিনিধি

শিবগঞ্জ পৌরসভার রসুলপুর-শেখটোলা-স্টেডিয়াম-কারবালা-হাসপাতাল-উপজেলা পরিষদ-পাইলিং মোড় দিয়ে সড়ক ও জনপদের যে সড়কটি রয়েছে তা দিয়ে প্রতিদিন হাজারও যানবাহন ও পথচারি চলাচল করে। এ সড়কের মনাকষা মোড়টি অন্যতম জনবহুল হওয়ায় এখানে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজটের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় পৌরসভার অনুমোদন ছাড়াই অপরিকল্পিত দোকান-পাট, রেস্তোরা, ওয়ার্কশপ ইত্যাদি গড়ে উঠা। প্রভাবশালী ব্যক্তিরা সড়কের জায়গাএগুলো নির্মাণ করেছে। তাছাড়া সড়কের উপরে যত্রতত্র অটো, সিএনজি, মাহেন্দ্রা, ভুটভুটি পার্কিং করা হয় প্রতিদিনই। শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন বলেন এ মোড়টি যানজট মুক্ত রাখতে পৌরসভা থেকে প্রতিদিন ২ শিফ্টে পৌর ট্রাফিক মোতায়েন থাকে। মাঝে মাঝেই সিএনজি, অটো চালকরা পৌর ট্রাফিকের সাথে বিবাদে লিপ্ত হয়। সরেজমিনে স্থানটি পরিদর্শনে দেখা গেছে কয়েকটি রেস্টুরেন্ট শিবগঞ্জ পৌরসভার ড্রেনের উপর চুলা নির্মাণ করেছে। যা থেকে আগুন, গরম তেল, গরম পানি ছিঁটে পথচারিরা দুর্ঘটনার শিকার হওয়ার সমূহ আশংকা রয়েছে।রাস্তায় এক পাশে ড্রেনের ব্যবস্থা থাকলেও এবং তা প্রতিদিন পরিষ্কার করা হলেও রেস্টুরেন্ট সহ আশে পাশের দোকান গুলোর ময়লা আবর্জনা গুলো ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলে দেয় সেখানে ড্রেনের পানি নিস্কাাষন বন্ধ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে শিবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান হোটেল ও রেস্তোরার মালিকেরাকে একাধিকবার রাস্তার পাশ থেকে চুলা সরিয়ে নিতে ও ড্রেনে ময়লা আবর্জনা না ফেলার জন্য নির্দেশ দিলে গ্রাহ্য করছে না।শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম জানান- সড়কটির প্রস্থ প্রয়োজনের তুলনায় খুবই সংকীর্ণ। প্রয়োজন সড়কটি প্রশস্ত করা। সড়কটি সড়ক ও জনপদের হওয়ায় পৌরসভা সড়কটি প্রশস্ত করার ক্ষমতা রাখে না। মোড়টিতে পুলিশের টহল ও আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমেঅবৈধ স্থাপনা অপসারণ এবং রাস্তার উপর অটো, সিএনজি, মাহেন্দ্রা, ভুটভুটি দাঁড়িয়ে থাকা বন্ধ করতে পারলে মোড়টি যানজট মুক্ত হবে। এ ব্যাপারেতিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলনে শিবগঞ্জ মনাকষা মোড় থেকে রসুলপুর মোড় পর্যন্ত অতিরিক্ত যানজট রোধেএখানে একটি একজন পুলিশ নিয়োগ দেয়াসহ অন্যান্য ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page